ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। চুয়েটের বাইরে থেকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতিও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

গত ১২ অক্টোবর নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাঁর কার্যালয় অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে বের হন।

দীর্ঘ ৩৬ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর সেশনজট এড়াতে গত ২৮ অক্টোবর থেকে আংশিকভাবে ক্লাস চালু হয়। তবে প্রশাসনিক ভবনের তালা না খোলায় গবেষণা ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়সহ বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ব্যাহত হতে থাকে।

দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় ২৫ নভেম্বর শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ঐকমত্য হয়। তবে স্থায়ী সমাধান না আসায় ২৬ নভেম্বর গভীর রাতে শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। পরদিন ২৭ নভেম্বর বিকেলে চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

পরিস্থিতি পর্যালোচনায় গতকাল শনিবার ২৮ নভেম্বর রাতে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৯ নভেম্বর, প্রশাসনিক ভবন-২-এর সামনে নির্ধারিত মৌন মিছিল স্থগিত করে আগামী ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাসান জানান, চুয়েটের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগের বিকল্প নেই। তাঁদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।

চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, দোকানপাট ভাঙচুর

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব মিছিল করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। পরে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহ আমানত বিমানবন্দরে কেব্‌ল চুরির চেষ্টা, আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক কেব্‌ল চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় টার্গেট

৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি

প্রকাশ: ১২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬