ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ডারবানের বর্তমান কোচ ল্যান্স ক্লুজনারের জায়গায় আসবেন উইলিয়ামসন। ২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকেই দলটির সঙ্গে ছিলেন ক্লুজনার।

২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দুই মৌসুমে ১৫ ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি। এবার খেলোয়াড়ের বদলে কোচ হিসেবে দলটির ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। ২০২৭ মৌসুমের জন্য অবশ্য খেলোয়াড় হিসেবেও তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন উইলিয়ামসন। এরপর গত বছরের অক্টোবরে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত পরামর্শক হিসেবে দায়িত্ব নেন তিনি। এবার কোচিংয়ের দায়িত্ব দিয়ে ক্রিকেটে নতুন ভূমিকায় তাঁর পথচলা শুরু হতে যাচ্ছে।

ডারবানের ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। কোচিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন রায়ান কুক, পেস বোলিং কোচ ভারত অরুণ, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো এবং ফিল্ডিং কোচ কুশেন কিশুন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার হয়ে ওঠেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করে দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ৭ হাজার ২৫৬ রান নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে চতুর্থ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও ৯৩ ম্যাচে ২ হাজার ৫৭৫ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

ক্লুজনারের অধীনে চার মৌসুমের মধ্যে তিনবার লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। ২০২৪ সালে ফাইনালে উঠে রানার্সআপ হওয়াই ছিল দলটির সেরা সাফল্য। গত মৌসুমে ১০ ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে তারা।

আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের এসএ২০ অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

ম্যাকাইয়ে হারের পুনরাবৃত্তি হলো সেঞ্চুরিয়নে

গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পুনরাবৃত্তি করেছে এবার সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে।

ক্রিকেটে এমনটা হতে পারে—ধবলধোলাই হয়ে শান্ত

ব্যর্থতার গল্পটা কেবল দীর্ঘই হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও দলের প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে গেল। একের পর এক ব্যর্থতার ঘেরাটোপে আটকে থাকায় অন্যদের মতো নাজমুল হোসেন শান্তরও মন খারাপ। তবে এটাকে ক্রিকেটের অংশ বলেই মনে করছেন তিনি।

কোন ভাবনায় এবার আইপিএল থেকে দূরে মোস্তাফিজ

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম নেই। অথচ গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

জনপ্রিয় টার্গেট

স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে

প্রকাশ: ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬