চোট নিয়ে নাটক করার অভিযোগ ইমামের বিরুদ্ধে ওঠে মূলত লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের সময়ই। সিরিজের দ্বিতীয় টেস্টের সময় বাঁ পায়ের মাংসপেশির চোট পাওয়ায় কোনো ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি। স্টুয়ার্ট ব্রড তখন সন্দেহ প্রকাশ করায় আলোচনা উঠেছিল ইমামের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তখনই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তখন পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কা প্রকাশ করা হয়েছিল।
চোটের নাটক করাতেই মূলত ইমামের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল বলে জানা গেছে। তবে কোচ-নির্বাচক-অধিনায়কদের হস্তক্ষেপে পরিস্থিতি বদলে গিয়েছিল। তাঁরা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাঁহাতি ব্যাটারের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার সুপারিশ করেছিলেন।এদিকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) ইমাম এবং মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোনের ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ করছে বলে সূত্র জানিয়েছে।
ইমাম-রিজওয়ানের বিরুদ্ধে তদন্তের মূল লক্ষ্য আর্থিক বিষয় এবং দুজনের সঙ্গে জড়িত সন্দেহজনক লেনদেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে, অর্থের উৎস এবং কোথায় সেই অর্থ স্থানান্তর করা হয়েছে, তা নির্ধারণ করতে সেগুলো অনুসরণ করা হবে। বিভিন্ন কোম্পানি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া সন্দেহজনক অর্থপ্রদানও খতিয়ে দেখা হচ্ছে।
হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে ইংল্যান্ড সিরিজ শুরু করা পাকিস্তান এই ম্যাচটি হেরেছিল তিন দিনে। লর্ডস ও এজবাস্টন টেস্ট চার দিনে গড়ালেও ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি পাকিস্তান। ধবলধোলাইয়ের পর এক ধাপ পিছিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেছে পাকিস্তান।বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ৭১। টেস্ট ইতিহাসে এত নিচে কখনোই নামেনি পাকিস্তান। লর্ডস ও এজবাস্টনে দুই টেস্টে তারা ১৯৪ রান ও ৮ উইকেটে হেরে যায়।
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন হুলিয়ান আলভারেস। দলবদল ইস্যুতে এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল আতলেতিকো।
দৈনিক টার্গেট 

























