ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি নবায়ন করে কী বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি। সম্প্রতি তাঁর সঙ্গে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর মধ্য দিয়ে টানা তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতিয়েছেন স্কালোনি। তবে এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। ফলে দলের নেতৃত্ব ও আক্রমণভাগে নতুন মুখদের জায়গা করে দিতে হবে তাঁকে।

নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমরা এখন উঠে আসা তরুণদের সুযোগ দেব। তাদের সামর্থ্য অনেক, তবে মেসি, দি মারিয়া ও ওতামেন্দির মতো অবদান রাখার জন্য তারা হয়তো এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’

তরুণদের এগিয়ে আসার জন্য সময় দেওয়ার ওপর জোর দিয়ে স্কালোনি বলেন, ‘এই তরুণ খেলোয়াড়দের সবার বোঝাপড়া ও সমর্থন প্রয়োজন।’

নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও ভালেন্তিন বারকোর মতো মিডফিল্ডার এবং মাতিয়াস সুলে ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মতো ফরোয়ার্ডদের নিয়ে আশাবাদী স্কালোনি। আগামী দিনে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণেরা।

আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৭ ম্যাচে ৭৯ জয়, ১৮ ড্র ও ১০টি হার স্কালোনির। তাঁর অধীনে দলটি ২৩১ গোল করার পাশাপাশি হজম করেছে ৫৭টি। এবার অভিজ্ঞদের শূন্যতা কাটিয়ে নতুনদের নিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর বড় চ্যালেঞ্জ।

এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। আগামীকাল ভোরে উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় এই জার্সি পরবেন না।

‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’

‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’

দৃষ্টিনন্দন এক গোলেই সবার হৃদয় জিতে নিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছে তিনি হয়ে উঠেছেন নতুন ‘ম্যাজিশিয়ান’। টিভির পর্দায় এত দিন মেসি-নেইমার-ইয়ামালদের জাদু দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এবার লাল-সবুজের জার্সিতে তেমনই এক জাদুর ঝলক দেখালেন ফারহান।

ঢাকা থেকেই শুরু হচ্ছে সাফে ভিএআরের ব্যবহার

ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি রেফারিং সিস্টেমকে ধুয়ে দিয়েছিলেন। তাঁর মতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। অবশেষে সেই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সাফ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে দেখা যাবে ভিএআরের ব্যবহার।

জনপ্রিয় টার্গেট

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

চুক্তি নবায়ন করে কী বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

প্রকাশ: ১২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬