নতুন নিয়মটি ১১ সেপ্টেম্বর অনুমোদন করা হয়েছে এবং চলতি মৌসুম থেকেই ৭ থেকে ১৬ বছর বয়সী খেলোয়াড়দের বয়সভিত্তিক প্রতিযোগিতায় কার্যকর হচ্ছে। মূল উদ্দেশ্য, গ্যালারি থেকে আসা গালিগালাজ, হুমকি, শারীরিক আগ্রাসন ও অতিরিক্ত চাপ থেকে শিশু খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া।
রোমানিয়ান ফুটবল ফেডারেশনের মতে, শিশুদের ফুটবল হওয়া উচিত আনন্দ ও সুস্থভাবে বেড়ে ওঠার জায়গা। সেই লক্ষ্যেই অভিভাবক ও দর্শকদের আচরণের সীমা নির্ধারণে এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে দর্শক বা অভিভাবকদের আচরণ অনুপযুক্ত মনে হলে রেফারি প্রথমে দুই দলের কোচকে গ্যালারির দর্শকদের সতর্ক করতে বলবেন। লাউডস্পিকারের মাধ্যমেও সতর্কবার্তা দেওয়া হবে। আচরণ অব্যাহত থাকলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে এবং দুই দলকে ড্রেসিংরুমে পাঠানো হবে।
নতুন নিয়মে গালিগালাজ ও অপমানজনক মন্তব্যের পাশাপাশি শিশু খেলোয়াড়, কোচিং স্টাফ, প্রতিপক্ষের খেলোয়াড় বা স্টাফকে আঘাত, ধাক্কা কিংবা অপমান করাও শাস্তিযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হবে। রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বারবার বিবাদে জড়ানো এবং অভিভাবক বা দর্শকদের মধ্যে মৌখিক কিংবা শারীরিক সংঘর্ষও এর আওতায় রয়েছে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের মূল বার্তা পরিষ্কার—গ্যালারিতে থাকা প্রাপ্তবয়স্কদের উচ্চাকাঙ্ক্ষা, চাপ কিংবা হতাশার বোঝা শিশুদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। যুব ফুটবলকে নিরাপদ ও আনন্দময় রাখতে সেই সীমা অতিক্রম করলেই এবার ম্যাচ থামিয়ে দেবে ব্ল্যাক কার্ড।
বিশ্বকাপের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশের জন্য। অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের মকিতে গতকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। সে ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বোলিং অলরাউন্ডার।
আসিয়ান কাপ খেলতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে গ্রুপপর্বে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য দল নির্বাচন এবং নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি। সাক্ষাৎকার নিয়েছে
দৈনিক টার্গেট 























