বুধবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছে, ভারত আয়ারল্যান্ডের কাছে হেরেছে। অন্তত একবার দেখুন। তাদের ক্রিকেট কি শেষ হয়ে গেছে?’
ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দলের মাঝপথে বড় ধরনের পরিবর্তন নিয়েও তুমুল সমালোচনা হচ্ছে। হেডিংলি ও লর্ডসে টানা দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর মূল স্কোয়াডের সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থক, বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। তবে নাকভির দাবি, সাদা বলের ক্রিকেটে পাকিস্তান আগের চেয়ে ভালো করেছে। তাঁর ভাষায়, ‘আপনারা ওয়ানডেতে আট নম্বরে ছিলেন, এখন পাঁচ নম্বরে উঠেছেন। ছয়টি ওয়ানডে সিরিজের চারটিই জিতেছেন, তারপরও বলা হচ্ছে আমাদের ক্রিকেট শেষ।’
পাকিস্তানের ওয়ানডে সাফল্যের হারও বেড়েছে বলে দাবি পিসিবি চেয়ারম্যানের, ‘আমাদের সাফল্যের হার ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৩ শতাংশ হয়েছে। আমি কোনো একটি নির্দিষ্ট ম্যাচের কথা বলছি না। তারপরও বলা হচ্ছে আমাদের ক্রিকেট শেষ।’
তবে টেস্ট ক্রিকেটে উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে বলেও মানছেন নাকভি। তাঁর মতে, দলের হার নিয়ে প্রশ্ন তোলা বা নির্বাচনের সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটকে ‘শেষ’ বলে দেওয়া ঠিক নয়।
মাঝপথে খেলোয়াড় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাকভি। বলেন, কোনো ক্রিকেটার পারফর্ম না করলে কখনো কখনো পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সমালোচকদের উদ্দেশে নাকভির অনুরোধ, ‘ছেলেদের হতাশ করা বন্ধ করুন।’
একই সঙ্গে নিজের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাঁর প্রতি ব্যক্তিগত ক্ষোভ থাকলে তাঁকে নিয়েই সমালোচনা করা হোক, পাকিস্তান ক্রিকেটকে যেন তার সঙ্গে টেনে নামানো না হয়।ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৯ সেপ্টেম্বর শুরু হবে বার্মিংহামের এজবাস্টনে।
লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার গল্প শেষের এক সপ্তাহও পেরোয়নি। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। আর্জেন্টাইন তারকার অবসরের রেশ কাটতে না কাটতেই অবসরে গেলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার।
আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
দৈনিক টার্গেট 























