১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা চাইলেও তাঁর জার্সি নেননি লঙ্কান কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

৪-০ গোলে হারের পর লঙ্কান কোচ মুতাইরি সংবাদ সম্মেলনে বর্ণবাদের অভিযোগ তোলেন। তবে জাতীয় স্টেডিয়াম শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন তিনি। প্রসঙ্গক্রমে লঙ্কান কোচ উল্লেখ করেছেন হামজার কথাও। সাংবাদিকদের শ্রীলঙ্কার কোচ বলেন, ‘হামজা আমাকে বলেছে, ‘আমার জার্সি নিন।’ আমি বলেছি, ‘না, শুধু ফারহানের জার্সি নেব।’’

ভুটানের বিপক্ষে গত ৮ নভেম্বর ২-২ গোলে ড্রয়ের পর রেফারিং নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর লঙ্কান কোচকে জিজ্ঞেস করা হয় রেফারিং নিয়ে। এই প্রশ্নটা অবশ্য এড়িয়ে গেছেন। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ তাঁর ভালো লেগেছে। লঙ্কান কোচ বলেন, ‘খুব ভালো ম্যাচ। দুই দলই ভালো খেলেছে।’

জাতীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচ শেষ হওয়া মাত্রই ফারহান তাঁর জার্সি তুলে দেন মুতাইরির হাতে। বাংলাদেশের তরুণ ফুটবলারের চোখধাঁধানো গোলে রীতিমতো মুগ্ধ তিনি। সংবাদমাধ্যমকে ম্যাচ শেষে বলেন, ‘‘আমি তাকে বললাম, ‘এভাবেই খেলতে থাক। তুমি আগামী ১০ বছরে সাফের সেরা খেলোয়াড় হবে।’ আশা করি কোনো এক দিন আবার তার সঙ্গে দেখা হবে। খুবই ভালো।’’

শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা বড় ব্যবধানে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।

গোল করে ফারহান বললেন, ‘আমাকে ছোঁয়া যাবে না’

ঘরের মাঠে অভিষেক ম্যাচ, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন। এমন মঞ্চেই নিজের জাত চেনালেন ফারহান আলী ওয়াহিদ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪–০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তাঁর করা গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। বক্সে ঢোকার মুহূর্তেই ফারহান পরিষ্কার জানতেন, এই জায়গায় ডিফেন্ডাররা তাঁকে

বাংলাদেশের কাছে হারের পর সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে যেন ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) বিরুদ্ধে বর্ণবাদ, বৈষম্য, পক্ষপাত এবং মানসিক চাপ তৈরির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগের কেন্দ্রে সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ খান।

অধিনায়ক হামজাকে দশে দশ দিলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। সামনে থেকে নেতৃত্ব, একটি দুর্দান্ত গোল, অ্যাসিস্ট আর পুরো আক্রমণভাগকে সুতোয় বেঁধে রাখা—অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা মিডফিল্ডার। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ ব

জনপ্রিয় টার্গেট

হামজা চাইলেও তাঁর জার্সি নেননি লঙ্কান কোচ

প্রকাশ: ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬