ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ তোপের মুখে জিম্বাবুয়ের অধিনায়ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) গতকাল রাজা সহজতম রানআউটের সুযোগ হাতছাড়া করেছেন। জিম্বাবুয়ে অধিনায়কের অবিশ্বাস্য রানআউট মিসের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই। জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারের সহজ রানআউট মিসের ঘটনা ভাইরাল হতেই চলছে নানা আলোচনা।অনেকের মতে, এটা স্রেফ ভুলবশতই করেছেন রাজা। অনেকেল খটকা লেগেছে আরেক জায়গায়। তাঁদের মতে, এত সহজ রানআউট কীভাবে মিস করলেন রাজা? কেউ কেউ তো ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন।

এবার দেখে নেওয়া যাক, রাজার ক্ষেত্রে আসলে কী ঘটেছিল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল শারজা ওয়ারিয়র্স-দুবাই ক্যাপিটালস। রাজা মূলত শারজার অধিনায়ক। ষষ্ঠ ওভারের তৃতীয় বলটা করছিলেন স্বয়ং শারজা অধিনায়ক। ব্যাটিংয়ে দুবাইয়ের ম্যাক্স হোল্ডেন। অফ স্টাম্পের বাইরে কিছুটা শর্ট লেংথের বল কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন।

হোল্ডেন ড্রাইভ করার পর নন-স্ট্রাইক প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি উইকেট ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। পরে হোল্ডেন মাঝপথে থামিয়ে দেওয়ায় বিপদে পড়ে যান ডু প্লেসি। কাভার থেকে এক ফিল্ডার সরাসরি নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা রাজাকে উদ্দেশ্য করে ছোড়েন। কিন্তু সেই থ্রো প্রথমবারে রাজা ধরতেই পারেননি। এমনকি শারজা অধিনায়ক যতক্ষণে বেল ফেলে দিয়েছেন, ততক্ষণে ডু প্লেসি ব্যাট রেখে দিয়েছেন।

বিতর্কিত ঘটনার রাতেও জিতেছে রাজার শারজা। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দুবাই ১৯.৪ ওভারে গুটিয়ে যায় ১২৪ রানে। শারজা সেই লক্ষ্য তাড়া করে ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট শারজার। তবে রাজার পারফরম্যান্স আশানুরূপ নয়। ব্যাটিংয়ে করেছেন ১০ রান। পেয়েছেন কেবল ১ উইকেট।

মুশফিকের অবসর নেওয়ার কথা জানতেন না সতীর্থরা

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তাঁর অবসরের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা সত্ত্বেও নিজের এই বড় সিদ্ধান্তের কথা

মুশফিকের শুরুতেও ইংল্যান্ড, শেষেও ইংল্যান্ড

২০০৫ সালের মে মাস। লর্ডসে ১৮ বছর বয়সী বেবি ফেসের মুশফিকুর রহিম টেস্ট অভিষেকের টুপিটা নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। যে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, এবার তাদের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন।

বাংলাদেশের ‘আতঙ্ক’ যখন ভারত-পাকিস্তান

বাংলাদেশের ‘আতঙ্ক’ যখন ভারত-পাকিস্তান

পাকিস্তান যেন বাংলাদেশের কাছে এখন এক ‘জুজু’তে পরিণত হয়েছে। বিশেষ করে কোনো টুর্নামেন্টের নকআউট রাউন্ডের ম্যাচ হলেই বাংলাদেশ স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে সেখানেই হেরে বসে। ক্রিকেট, ফুটবল—সবখানেই মেজর টুর্নামেন্টে ফাইনালে ওঠার আগেই থমকে যায় বাংলাদেশের পথচলা।

জনপ্রিয় টার্গেট

বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ

হঠাৎ তোপের মুখে জিম্বাবুয়ের অধিনায়ক

প্রকাশ: ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬