ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

প্রথম টেস্ট চলাকালে বাম কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। এমআরআই পরীক্ষায় তাঁর পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়েছে। আপাতত বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে এই এই উইকেটরক্ষক ব্যাটারকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চোটের অবস্থা সামাল দিতে মুশফিককে বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে, যাতে চোট আরও গুরুতর না হয়।

বায়েজিদুল বলেন, ‘প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাম কুঁচকির অংশে তীব্র ব্যথার কথা জানান। টেস্ট শেষে তাঁর এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও জ্বালাপোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।’

ফিজিও আরও বলেন, ‘চোটের চাপজনিত প্রতিক্রিয়া সামাল দিতে এবং অবস্থা আরও খারাপ হওয়া ঠেকাতে তাঁকে অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর; ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। মুশফিক ছিটকে যাওয়ায় পরের ম্যাচে ব্যাটিং লাইনে পরিবর্তন আনতে হবে সফরকারীদের।

স্যান্ডপেপার বিতর্কে ধারাভাষ্য থেকে বাদ পড়লেন খাজা ও ওয়ার্নার

২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসার পর ধারাভাষ্য থেকে সাময়িক বিরতিতে পাঠানো হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় করা খাজার বইয়ের সেই অধ্যায়ে কী আছে

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডে অস্ট্রেলিয়া ক্রিকেটে ঝড় উঠেছিল। শাস্তি পেয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে ঘটনার আড়ালে দলের ভূমিকা, তদন্তের সীমাবদ্ধতা ও ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে নিজের আত্মজীবনীতে বিস্ফোরক দাবি করেছেন উসমান খাজা।

স্যান্ডপেপার বিতর্কের মাঝেও কামিন্সেই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মাঝেও প্যাট কামিন্সের অধিনায়কত্বে পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজেও অজিদের নেতৃত্ব দেবেন তিনি।

জনপ্রিয় টার্গেট

কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাজার মূলত প্রবাসী ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ

সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ

প্রকাশ: ০৫:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬