ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

টস জিতে আগে ফিল্ডিং নিয়ে ভারতের বোলাররা সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই অর্ধেক ব্যাটারকে হারিয়ে ফেলে কিউইরা। তবে ৫ উইকেট হারানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডকে। ভারতীয় বোলারদের সাবলীলভাবেই খেলেছেন নিকোলস ও ফিলিপস। নিকোলস সেঞ্চুরি পেলেও ফিলিপসের তিন অঙ্ক ছুঁতে প্রয়োজন ৬ রান।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় বলে কিউই অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করেন জসপ্রীত বুমরা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তিন ওভার পর আঘাত হানেন অনশুল কাম্বোজ। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ডেভন কনওয়েকে (৪) কট বিহাইন্ড করেন কাম্বোজ। দ্রুত ২ উইকেট হারিয়ে ৩.২ ওভারে ২ উইকেটে ১২ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।

চাপে পড়া নিউজিল্যান্ডকে উদ্ধারের চেষ্টা করেন নিকোলস ও রাচীন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেটে নিকোলস-রাচীন ৯৬ বলে ৩৯ রান যোগ করতেই ভেঙে যায় জুটি। ২০তম ওভারের প্রথম বলে রাচীন (১৫) নিজের উইকেট বিলিয়ে দিতে হয়েছেন। আকাশ দ্বীপের বলে ক্যাচ ধরেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। রাচীনের উইকেট হারানোর পর মুহূর্তেই নিউজিল্যান্ড ৫ উইকেটে ৭০ রানে পরিণত হয়। ড্যারিল মিচেল (১), টম ব্লান্ডেল (৫) এই দুই ব্যাটারকেই ফিরিয়েছেন বুমরা।

১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। বিপদে পড়া কিউইদের টেনে তোলার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন ফিলিপস ও নিকোলস। জুটি গড়ার পথে নিকোলস তুলে নেন ১২তম টেস্ট সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁতে নিকোলসের লেগেছে ১৮৭ বল। এমনকি সেঞ্চুরির পরপরই আউট হতে পারতেন তিনি। ৭৪তম ওভারের তৃতীয় বলে কৃষ্ণাকে তুলে মারতে যান নিকোলস। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা পাড়িক্কাল সহজেই ক্যাচটা ধরতে পারতেন। কিন্তু পন্তও বলের পিছু পিছু ছোটায় পাড়িক্কাল বিভ্রান্ত হয়েছেন। মিস হয়েছে ক্যাচ। পাড়িক্কাল হয়তো তখন পন্তকে বলতে চাইলেন, ‘আপনি যেহেতু আসছেন ধরতে, তাহলে আগে থেকে কেন সংকেত দেননি’।

যখন নিকোলস বেঁচে যান, তখন তাঁর স্কোর ১০২। নিউজিল্যান্ড ২২৩ রানে হারাতে পারত ষষ্ঠ উইকেট। তবে শেষ বেলায় আর কোনো বিপদ ঘটতে দেননি ফিলিপস-নিকোলস। ষষ্ঠ উইকেটে তাঁরা এরই মধ্যে ৩২৭ বলে ১৭৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন। তিন নম্বরে নামা নিকোলস ১১৩ রানে অপরাজিত। ২২১ বলের ইনিংসে মেরেছেন ১৪ চার। সাত নম্বরে নামা ফিলিপস অপরাজিত ৯৪ রানে। ১৮২ বলের ইনিংসে মেরেছেন ১৩ চার। আগামীকাল দ্বিতীয় দিনে তিনি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে নামবেন।

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১৪ বছর আগে চলে যাওয়া যাক। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হওয়ায় বাংলাদেশ তাঁর স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়ারই কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ২০১২ এশিয়া কাপের সেই

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই’

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই’

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ যখন স্কোরবোর্ডে ৪০০ রান তোলে, তখন ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশই বেকায়দায় পড়ে গেছে।

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

সাদা বলের সিরিজ শেষে আজ টেস্টে খেলতে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। ওয়েলিংটনে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেরও অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। তবে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে খেলতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে।

জনপ্রিয় টার্গেট

নেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

প্রকাশ: ০১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬