০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বাংলাদেশের ফেবারিট হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভারতীয় দলের কোচ নওশাদ মুসাও। ঢাকায় পা রেখেই তিনি বলেছেন, ‘আমার কাছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই।’ ফেবারিটদের ক্রমবিন্যাস করতে গিয়ে তাঁর অবস্থান ছিল আরও স্পষ্ট। নওশাদের মতে, প্রথমে বাংলাদেশ, এরপর ভারত এবং তৃতীয় স্থানে পাকিস্তান।

ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে সবদিক থেকেই এগিয়ে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮২। অন্যদিকে ভুটান আছে ১৯২ নম্বরে। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশের আধিপত্য। ১৭ ম্যাচের ১৩টিতেই জিতেছে দল। তবে লক্ষ্য যখন শিরোপা জেতা, তখন কেবল ভুটান ম্যাচের দিকে না তাকিয়ে সামগ্রিকভাবেই ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ।

ডুলি বলেন, ‘আমি সব সময় বলেছি, ইতিবাচক চিন্তা করতে হবে। যদি মনে করি, এটা সম্ভব নয়, তাহলে কখনোই সম্ভব হবে না। আমরা লড়াই করতে পারব, ভালো ফুটবল খেলতে পারব—এই বিশ্বাস রাখতে হবে। সমর্থকদের উপস্থিতি, শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা, ইতিবাচক চিন্তা আর একে অপরকে সহযোগিতা করে প্রয়োজনীয় দল গড়ে তোলার মাধ্যমে হয়তো নিজেদের ভেতর আরও ৫ থেকে ১০ শতাংশ শক্তি বাড়াতে পারি। সফল হতে হলে আমাদের এমন দলই দরকার।’

অধিনায়ক তপু বর্মণও এবার চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ দেখছেন বাংলাদেশের জন্য, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে রক্ষণভাগ থেকে পুরো দলকে সহযোগিতা করার চেষ্টা থাকবে, গোলরক্ষকও থাকবেন। আমার মনে হয়, এর চেয়ে ভালো সময় আমরা আর পাব না। ঘরের মাঠে সাফ ফুটবল আয়োজন আমাদের জন্য বড় সুযোগ। ২০০৫ সালের দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করলে আমার মনে হয়, অনেক পার্থক্য রয়েছে। সেই বিবেচনায় আমাদের সম্ভাবনাও বেশি। তবে সবাই যদি সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে পারি এবং দলীয় সমন্বয়ের মাধ্যমে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।’

‘এমন ম্যাচ জেতার সামর্থ্য শুধু রিয়ালেরই আছে’

শেষ মুহূর্তের নাটকীয়তায় এএইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আরেকটি স্মরণীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও ম্যাচ নিজেদের করে নেওয়ার সামর্থ্যে গর্বিত কোচ জোসে মরিনিও

১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়ি

রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইউরোপের নামীদামি ক্লাবগুলো। বলছি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলের কথা। ইউরোপীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় এই প্রতিভাকে পেতে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান

বসুন্ধরা ট্রেনিং মাঠে পাকিস্তান দলের অনুশীলন করার কথা ছিল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে। কিন্তু বিকেল ৪টার দিকে জানা যায়, পাকিস্তানের অনুশীলন বাতিল হয়েছে। কারণ হিসেবে জানা যায়, দলের লাগেজ সময়মতো না পৌঁছানোয় দল অনুশীলনে যায়নি। অথচ কাল বিকেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

প্রকাশ: ০১:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬