পরিসংখ্যানের আয়নায় যদি দেখা যায়, গত দুই বছরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অধঃপতনের চিত্র দেশের ক্রিকেটপ্রেমীদের শঙ্কিত করে তুলবে নিশ্চিত। গত ২ বছরে বাংলাদেশ বিদেশের মাঠে যে ১৯ ওয়ানডে খেলেছে, তার ১৫টিতেই হেরেছে। বৃষ্টিতে ভেসে গেছে ১টি, জিতেছে মাত্র ৩টি। গত ২ বছর বাংলাদেশ বিদেশের মাঠে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি। এর মধ্যে সমশক্তির প্রতিপক্ষ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হওয়ার ঘটনাও আছে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও বাংলাদেশ জিততে পারেনি। ওয়ানডেতে শান্ত-লিটনদের এই মলিন পরিসংখ্যান দেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কথাটাই বলতে হয়, ‘পথিক, তুমি পথ হারাইয়াছ’।
‘বোকার মতো’ ভুল করলে জিম্বাবুয়েও যখন চেপে ধরে, তাহলে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে আগামী বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যদি ভুলের পুনরাবৃত্তি হয়, বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে, ভাবুন!

দৈনিক টার্গেট 
























