ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজমানে গতকাল পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে নারী ইমার্জিং নেশনস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। ঠিক তার পরের দিনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল জ্যোতির দল।আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৯ উইকেটের আয়েশি জয় পেয়েছে বাংলাদেশ।

১৩২ রানের লক্ষ্য নিয়ে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। ৭৮ বলে ১০৪ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার সাথি রানী ও দিলারা আক্তার। ১৩তম ওভারের শেষ বলে সাথিকে ফিরিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মিচেল মাভুঙ্গা। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন সাথি।

তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয় উইকেটে দিলারার সঙ্গে ২৭ বলে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। দিলারার ৪৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসই সর্বোচ্চ। ৪৯ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানে আটকে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন চিপো মুগেরি তিরিপানো। ৩০ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। বাংলাদেশের রাবেয়া খান ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে। দুইয়ে থাকা নেদারল্যান্ডসেরও ২ পয়েন্ট। ডাচরা এখন পর্যন্ত নিজেদের একমাত্র ম্যাচে গতকাল থাইল্যান্ডকে হারায় ৫ উইকেটে। তবে নেদারল্যান্ডসের নেট রানরেট ‍+০.২২৬। বাংলাদেশের নেট রানরেট -০.৩২৪। চার, পাঁচে থাকা থাইল্যান্ড, জিম্বাবুয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।

পাকিস্তানের বিপক্ষে সাদের জায়গায় খেলবেন কে

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে সেই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে রাইট-ব্যাক সাদ উদ্দিনের চোটে। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ছন্দে থাকা এই ডিফেন্ডার। আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষ

ভারতে থেকে এভাবেই বাংলাদেশকে ঘায়েলের ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ

২০২৬ সালে টেস্ট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের সময়টা দুর্দান্ত কেটেছে। তিন সিরিজ খেলে তিনটিতেই অপরাজিত। দুই সিরিজ জিতেছে ও আরও এক সিরিজ ড্র করেছে ক্যারিবীয়রা। যার মধ্যে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে উইন্ডিজ। তবে ক্যারিবীয়দের এই টেস্ট সিরিজ জয়ের পেছনে অবদান রয়েছে ভারতেরও।

তবু তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১২ বছর পেছনে ফিরে যাওয়া যাক। মিরপুরে ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ একের পর এক উইকেট নিয়ে উদযাপন করছেন। নিয়েছেন ৫ উইকেট। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় আড়ালে চলে যায় তাসকিনের এই কীর্তি।

জনপ্রিয় টার্গেট

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশ: ০৮:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬