০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নিরাপত্তা শঙ্কা দেখছে না ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ফলে ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। তবে সব শঙ্কা উড়িয়ে ঢাকায় এসে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি কিংবা অস্বস্তিকর পরিবেশ দেখছেন না ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। আজ পাকিস্তানের বিপক্ষে ৩–২ গোলের রোমাঞ্চকর জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অকপটে এ কথা জানান তিনি।

ক্রিকেট দলের সাম্প্রতিক সফর বাতিলের প্রেক্ষাপটে ঢাকায় কোনো ধরনের ভয়ভীতি বা চলাফেরায় অস্বস্তি অনুভব করেছেন কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতীয় কোচ সরাসরি বলেন, ‘একদমই না। আমি কোনো সমস্যা দেখছি না। গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ খেললাম–আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি।’

ভারতীয় হাইকমিশন থেকেও ঢাকায় কোনো ধরনের সতর্কতা বা নেতিবাচক নির্দেশনা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেন তিনি। তবে ক্রিকেট দলের সফর বাতিলের বিষয়টি ভিন্ন হতে পারে উল্লেখ করে মুসা বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে পরিস্থিতি কী ছিল, তা আমার জানা নেই। তাই এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’

নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ না থাকলেও ঢাকায় পা রেখে বড় ধরনের হোটেল ভোগান্তিতে পড়েছিল ভারত ও শ্রীলঙ্কা ফুটবল দল। সে অভিজ্ঞতার কথা তুলে ধরে কোচ বলেন, ‘আমরা এবং শ্রীলঙ্কা দল একসঙ্গে বিকেল তিনটা-সাড়ে তিনটার দিকে হোটেলে পৌঁছালেও রুম পেতে রাত আটটা বেজে গিয়েছিল। অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নাকি অন্য কিছু ছিল জানি না, তবে সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।’

ম্যাচের পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে না পারা ও ফিটনেসের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় কোচ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটি ৫–৬ গোলে জেতা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচের আগেই পূর্ণাঙ্গ স্কোয়াডের বাকি খেলোয়াড়রা ঢাকায় যোগ দেবেন জানিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই ভারতীয় কোচ।

ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি

ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি

ফুটবলের জাদুকর লিওনেল মেসির সঙ্গে দেখা করতে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে এসেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সহকারী কোচ হুলিয়ান কামিনো। ইন্টার মায়ামির হয়ে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামার আগে মেসির সঙ্গে কামিনোর সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে।

রোমাঞ্চ জাগিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত সবকিছু ছিল ভারতের নিয়ন্ত্রণে। প্রথমার্ধেই তিন গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনে পাকিস্তান। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে হঠাৎ চাপে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফিরতে পারেনি পা

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিচ্ছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি ছাড়াল সাড়ে ৪০০

ঢাকায় নিরাপত্তা শঙ্কা দেখছে না ভারত

প্রকাশ: ০৬:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬