১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখল রোমা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য মলিনাকে দলে চেয়েছিলেন। তবে তাঁকে ছাড়তে রাজি হয়নি রোমা। ফুটবল ইতালিয়া জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্লাবটি। আগামীকাল রোমার অনুশীলনে যোগ দিতে হবে মলিনাকে।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। পাশাপাশি তাঁকে ৭৭ হাজার ডলার জরিমানাও করা হয়েছিল। একই ঘটনায় আর্জেন্টিনার আরেক ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ ও ৯০ হাজার ডলার জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে সম্প্রতি মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচে নামিয়ে আনে ফিফা। এরই মধ্যে অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা বাকি রয়েছে তাঁর।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে প্রথমে উরুগুয়ে এবং পরে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে খেলতে না পারলেও কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার সুযোগ ছিল মলিনার। কিন্তু দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতে তাঁকে ইতালিতেই রাখতে চায় রোমা।

ক্লাবটির হয়ে চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মলিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে একটি গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে গোল করার পাশাপাশি সিরি ‘আ’তে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোমা। শীর্ষে থাকা লাজিওর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে মলিনাকে দলে রাখতেই তাঁকে ছাড়তে চাইছে না ক্লাবটি।

আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

দুই দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে মিশরের কোচের পদ হারিয়েছেন হোসাম হাসান। এরই মধ্যে তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবলপাড়ায়। ইরাকের কোচ হচ্ছেন হোসাম, এমন কথাও ছড়িয়েছিলেন সংবাদমাধ্যমের কল্যাণে।

চোট ও অসুস্থতায় চিন্তা বাড়ল স্পেনের

চোট ও অসুস্থতায় চিন্তা বাড়ল স্পেনের

উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে স্পেন। চোটের কারণে লামিনে ইয়ামাল এবং অসুস্থতার কারণে মিকেল ওয়ারজাবালকে পাচ্ছে না দলটি। তবে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে দুই তারকাকে ফিরে পাওয়ার আশা করছে স্পেন।

জনপ্রিয় টার্গেট

অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখল রোমা

প্রকাশ: ১১:৫১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬