ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর!

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

পেশাদার ফুটবলে এর আগে আবাহনীর বিপক্ষে কখনো জয়ের স্বাদ পায়নি পুলিশ। সেই রেকর্ড বদলাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। অষ্টম মিনিটে রাহুলের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি করেছিল তারা। আবাহনীর গোলকিপার প্রীতম কুমার তা ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেওয়ার আগেই পুলিশের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড স্টিফেন জুনিয়রকে বাধা দেন আবাহনীর ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।

২৭ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পুলিশের সেনেগালিজ ফরোয়ার্ড রাসুল বায়েরের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল আবাহনীও। তবে মঙ্গলবার ফেডারেশন কাপে দারুণ গোল করা মোরসালিনের শট পুলিশের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষ দিকে আলআমিন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি পুলিশ। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

৬১ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার সময় রাসুলকে ফাউল করেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার সানডে। তাঁকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৬৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র। আবাহনীর গোলকিপার প্রীতম সঠিক দিকে ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজেদের বক্সে ফাউল করে পেনাল্টি হজম করে পুলিশ। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩–২ করেন বাবাতুন্দে। তবে ততক্ষণে ম্যাচে ফেরার সময় ফুরিয়ে গেছে আবাহনীর।

এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পুলিশ। আবাহনীর হারের দিনে লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে মোহামেডানও। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে ষষ্ঠ মিনিটেই এগিয়ে গিয়েছিল সাদা-কালোরা। মুজাফফর মুজাফফরভের বাড়ানো লং বলে দারুণ গোল করেন শাহরিয়ার ইমন। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মোহামেডান।

৪৮ মিনিটে প্রিন্স ওউসুর পাস থেকে কোনাকুনি শটে রহমতগঞ্জকে সমতায় ফেরান ইব্রাহিম সেনে। ৬১ মিনিটে জয়সূচক গোলটিও আসে তাঁদের বোঝাপড়ায়। কুশল দেউবার ফ্রি কিক থেকে ইব্রাহিম সেনের ব্যাকহেডে বল পান প্রিন্স ওউসু। তাঁর নেওয়া ভলি ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি মোহামেডানের গোলকিপার আনিসুর রহমান জিকো। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

৬ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আবাহনী। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মোহামেডান। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২–২ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স।

মেসি-রোনালদোসহ আর কাকে নিয়ে দল বানাতে চান তেভেজ

ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছেন, তাঁদের নিয়েই নিজের স্বপ্নের একাদশ সাজিয়েছেন কার্লোস তেভেজ। সেই দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ফুটবলের একাধিক কিংবদন্তি।

কিংস নাকি ফর্টিস, অপরাজিত থাকবে কে

কিংস নাকি ফর্টিস, অপরাজিত থাকবে কে

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। গাজীপুরে টেবিলের শীর্ষে থাকা পুলিশ এফসি খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। মুন্সিগঞ্জে মোহামেডান

জনপ্রিয় টার্গেট

রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানো সন্তানকে উদ্ধারে মস্কো অভিযানে এক মা

অবশেষে পুলিশের ‘খাতায়’ নাম উঠল আবাহনীর!

প্রকাশ: ০৫:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬