ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি এনসিপির নিয়মিত রাজনৈতিক ও দিবসভিত্তিক কর্মসূচিও চলবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থেকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবেন দলের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র এবং সন্ত্রাস মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এনসিপি।

আখতার হোসেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কিসের ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী এবং প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকেও অংশ নেন। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমও বৈঠকে ছিলেন।

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

মাওলানা সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম নাহিদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানা এলাকায় হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)

জনপ্রিয় টার্গেট

অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি

প্রকাশ: ১২:২২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬