রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য নির্ধারিত রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।

তবে এই ভোটে অংশ নিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতার কারণে তিনি বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে উপস্থিত হতে পারবেন না।

ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে লিখিতভাবে অবহিত করেছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

জাতীয় সংসদে মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় নির্ধারিত ভোটারদের মধ্যে একজনও এবার ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না। ফলে কার্যত ভোট দেওয়ার সুযোগ থাকছে ৩৪৮ জন সংসদ সদস্যের।

এবারের রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করছে। প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ শেষে সংসদ ভবনেই ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

প্রকাশ: ০২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬