বদলাবে ঢাকা, বললেন প্রশাসক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

রাজধানীজুড়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করার ঘোষণা দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শনিবার রাজধানীর ১০টি অঞ্চলে একযোগে প্রথমবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। নিজ নিজ বাসা, আঙিনা, রাস্তা ও আশপাশ পরিষ্কার রাখার কাজে অংশ নেন সবাই।

ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। সবাই একসঙ্গে কাজ করলে অল্প সময়ের মধ্যেই রাজধানীর পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরীতে রূপ দেওয়া সম্ভব হবে।

সকালে মালিবাগের ১২ নম্বর ওয়ার্ডে আধুনিক বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক। এ সময় তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাদ, ফুলের টব কিংবা বাড়ির আঙিনায় পানি জমে থাকলে এডিস মশার বিস্তার বাড়ে। তাই সচেতনতার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

ডিএসসিসি সূত্র জানায়, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর বাড়িঘর, বাজার, মসজিদ, আবাসিক এলাকা ও মার্কেটগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক একদিন এ কর্মসূচিতে অংশ নেবে।

পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি রাজধানীতে স্বাস্থ্যকর নগর সংস্কৃতি গড়ে উঠবে।

বদলাবে ঢাকা, বললেন প্রশাসক

প্রকাশ: ০৮:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬