ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের ঘোষণা, দু’ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল এনসিপি নেতা সুলতান জাকারিয়ার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে এর প্রায় দুই ঘণ্টা পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সুলতান মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে দলীয় হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সুলতান জাকারিয়া দল ছাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন।

তাঁর অভিযোগ ছিল, দলের আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন তাঁর সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করার পরও কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টার মধ্যেই অবস্থান পরিবর্তন করেন এই এনসিপি নেতা।

এ বিষয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, দলের হাইকমান্ড তাঁর অভিযোগগুলোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে দল একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি প্রত্যাশা করছেন।

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

সংবাদবার্তায় বলা হয়েছে, এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে…

ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী

মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিএনপি নেতা-কর্মীদের

জনপ্রিয় টার্গেট

মিরপুরে অস্ত্র-গুলি-ইয়াবাসহ ফোর স্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার: এসআরবি

পদত্যাগের ঘোষণা, দু’ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল এনসিপি নেতা সুলতান জাকারিয়ার

প্রকাশ: ০২:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬