নারী এমপিদের ভূমিকা নিয়ে ফখরুলের আশা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১৮ বার পঠিত হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত বিএনপির নারী সংসদ সদস্যদের কাছ থেকে দায়িত্বশীলও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

এদিন নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা ফুলেল শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মির্জা ফখরুল ইসলাম বলেন, সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তারা দলের আদর্শ ধারণ করে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে বিএনপি আশা করে। তিনি উল্লেখ করেন, তাদের সক্রিয় উপস্থিতি সংসদীয় কার্যক্রমকে আরও অর্থবহ করে তুলবে।

এর আগে, রোববার রাতে সংরক্ষিত নারী আসনের মোট ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। ৫০টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন এবং সংসদের আনুষ্ঠানিক তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন।

বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, নবনির্বাচিত নারী এমপিরা জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন এবং সংসদে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবেন।

জনপ্রিয় টার্গেট

নারী এমপিদের ভূমিকা নিয়ে ফখরুলের আশা

প্রকাশ: ১০:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬