ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান এবং রিজওয়ানুল ইসলাম নাহিদ।

বিকেলে তাঁদের আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আসামিদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৪ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গতকাল শনিবার অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার নিচতলার ২১ / ২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্স অবস্থিত। গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা এবং ভেতরের গ্লাস ডোর ভাঙা অবস্থায় রয়েছে। এ ছাড়া ভেতরে স্বর্ণালংকার ও ডায়মন্ডের বক্সগুলো মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা কেটে ও গ্লাস ডোর ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গতকাল শনিবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার তিন আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, পাশাপাশি পলাতক অন্যদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। কয়েদির নাম হারুন অর রশীদ (৬০)। আজ রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ

ঢাকার সাভারে পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বাস মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল। দুটি ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেটের কাছে…

কেরানীগঞ্জে পাঁচ স্থানে বোমা-ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাকার কেরানীগঞ্জে এক রাতেই পাঁচটি স্থানে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার রোহিতপুর, জিনজিরা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ…

জনপ্রিয় টার্গেট

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

প্রকাশ: ০৫:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬