চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ডবলমুরিং মডেল থানা-পুলিশ।

এই ঘটনায় আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. আমিনুর রশিদ বলেন, ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। ১৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সনদ হস্তান্তর করা হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর প্রতিষ্ঠানগুলোকে সরেজমিনে জমি বুঝিয়ে দেয় বেজা।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ১৯ অক্টোবরের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে ২৬ দিন ধরে অচলাবস্থা চলছে। এ অবস্থায় অনলাইনে সিন্ডিকেট সভা করার পর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম একপ্রকার লাপাত্তা। তাঁর দুটি মুঠোফোন নম্বরে কয়েকবার ফোন করা হলেও সাড়া মেলেনি। তিনি চট্টগ্রাম সার্কিট হাউসেও নেই বলে জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ: ১২:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬