থানা দালালমুক্তে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৫০ বার পঠিত হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের সব থানায় দালালচক্রের প্রভাব বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যেসংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী থানার কার্যক্রম সরেজমিনে দেখেন। বিভিন্ন দপ্তর, হাজতখানা ও সেবা প্রদান ব্যবস্থার অবস্থা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরসঙ্গে কথা বলে তাদের কাজের পরিবেশ ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর উপস্থিতি সহ্য করা হবে না। সাধারণ মানুষ যাতে সরাসরি সেবা পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও জানান, দায়িত্ব পালনে গাফিলতিবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

জনপ্রিয় টার্গেট

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

থানা দালালমুক্তে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ

প্রকাশ: ০২:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬