ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়ী: বিদ্যুতের ৭ হাজার মিটার তার চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• পুলিশের টহল জোরদার করলে চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।

দিনাজপুরের ফুলবাড়ী: বিদ্যুতের ৭ হাজার 
মিটার তার চুরি

বিদ্যুতের খুঁটির সব তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা সম্প্রতি ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর-গোকুল সড়কে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের তার চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে প্রায় ৭ হাজার মিটার বিদ্যুতের তার চুরি হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা বিভিন্ন এলাকায় খুঁটিতে উঠে তার কেটে নিয়ে যাচ্ছে। রাতে পুলিশের টহল জোরদার করলে এ ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে মনে করেন তাঁরা।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ফুলবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ কেভি আমডুঙ্গি গুলায়াপাড়া ফিডারের তার, রাজারামপুর এলাকা থেকে চার স্প্যান এলটি লাইনের প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার তার চুরি হয়। একই রাতে শাহবাজপুর ফিডারের ধনতলা-বেলপুকুর এলাকা থেকে পাঁচ স্প্যানের প্রায় ০ দশমিক ৯ কিলোমিটার তার চুরি হয়। শহরের সেনা মার্কেটসংলগ্ন মধ্যপাড়া সড়কের সুমন স-মিলের বিদ্যুতের সংযোগের তার চুরি হয়েছে। ঢাকা মোড়ের একটি তুলার মিলের তার চুরি হয়েছে। ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মূল লাইন থেকে ৫ স্প্যান তার চুরি হয়। কৃষ্ণপুর-গোকুল সড়কে ফাঁকা রাস্তায় চারটি পোলের ১১ কেভির প্রায় ৪০০ মিটার মেইন লাইনের তার কেটে নিয়ে গেছে চোরেরা।

শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি পৌর এলাকার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপের কয়েক গজ বিদ্যুতের তার চুরি হয়। পরে একই স্থানে দ্বিতীয় দফায় তার চুরির ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ৪৪০ ভোল্টের এলটি লাইনে এক স্প্যান তারের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতিটি স্প্যানে চারটি ডাবল তার থাকে। গত সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে চুরি হওয়া তারের পরিমাণ প্রায় ৭ হাজার ৩৬০ মিটার।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘যারা চুরি, ছিনতাই, ডাকাতিসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তারা বেশির ভাগই মাদকসেবী বলে দেখা গেছে। আমরা এ বিষয়ে সজাগ রয়েছি। অভিযান অব্যাহত রয়েছে।’

নেসকোর (ফুলবাড়ী) আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায় বলেন, ‘বিভিন্ন স্থানে বিদ্যুতের তার এবং ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা থানায় একাধিক অভিযোগ দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের তারসহ অন্যান্য চুরি বন্ধে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন…

বিএনপির মিছিলে হামলা, আওয়ামী লীগ কর্মী ‘সন্দেহে’ আটক বই ও চা-বিক্রেতা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন স্থানীয় বইয়ের দোকানের মালিক, অন্যজন রেলস্টেশনের চা-বিক্রেতা। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন।

ফুলবাড়ীতে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসী ও অভিভাবকদের মানববন্ধন-বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খাজাপুর একরামিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি জমি বিধিবহির্ভূতভাবে বিক্রি, আর্থিক অনিয়ম, পাঠদান না করেও বেতন উত্তোলন, ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে অভিযোগগুলোকে ষড়যন্ত্র দাবি করে বিক্ষোভ

জনপ্রিয় টার্গেট

দিনাজপুরের ফুলবাড়ী: বিদ্যুতের ৭ হাজার মিটার তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী: বিদ্যুতের ৭ হাজার মিটার তার চুরি

প্রকাশ: ০২:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬