জুলাই সনদ ঘিরে জামায়াতের কঠোর বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৫৬ বার পঠিত হয়েছে

জুলাই সনদ বাস্তবায়নে দেরি কিংবা গণরায়ের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে সরকারকে জনরোষের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন মাওলানা আব্দুল হালিম। শুক্রবার রাজধানীর কাফরুল এলাকায় আয়োজিত জামায়াতের সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন, সহিংসতা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়েও জামায়াত জনগণের সমর্থন অর্জন করেছে। তার দাবি, সাম্প্রতিক নির্বাচনে জনগণ দলটির প্রতি সমর্থন জানালেও নানা অনিয়মের মাধ্যমে সেই গণরায় পরিবর্তন করা হয়েছে। এরপরও জনগণের অধিকার ও মতামতের পক্ষে দলটি আপসহীন অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য, প্রজ্ঞা, ঐক্য ও আদর্শিক শক্তিকে গুরুত্ব দিতে হবে। তিনি সবাইকে সংগঠনের ভেতরে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান। তিনি বলেন, জুলাই সনদের পক্ষে দেশের বিপুল জনগোষ্ঠী মত দিয়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তার অভিযোগ, বিভিন্ন অজুহাত তুলে সনদ বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা চলছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে এসব উদ্যোগের বিরোধিতা করবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে বর্তমান ক্ষমতাসীনদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল না। এজন্য তারা এখন জুলাই সনদ বাস্তবায়ন এড়িয়ে যেতে চাইছে। তিনি সরকারের প্রতি নেতিবাচক রাজনীতি পরিহার করে গঠনমূলক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়া অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

জুলাই সনদ ঘিরে জামায়াতের কঠোর বার্তা

প্রকাশ: ০৯:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬