অন্য দল থেকে কেউ এখন জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারবে না। আর যারা যোগদান করেছে তাদের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীতে অন্য দল থেকে যোগদান বিষয়ে বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৪০৭ বার পঠিত হয়েছে

মিয়া গোলাম পরওয়ার

সম্প্রতি সিলেটে এক ছাত্রলীগ নেতা জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। এরপরই মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমন বিবৃতি দেন।

গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, যে কেউ জামায়াতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারে। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে পর বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে জামায়াতের মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে অন্য দলের কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।

জনপ্রিয় টার্গেট

অন্য দল থেকে কেউ এখন জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারবে না। আর যারা যোগদান করেছে তাদের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীতে অন্য দল থেকে যোগদান বিষয়ে বার্তা

প্রকাশ: ০৯:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ আগস্ট ২০২৪