বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান, তাৎক্ষণিক চিকিৎসার পর ফের বক্তব্য দেন

জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হন আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২০৬ বার পঠিত হয়েছে

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়েই হঠাৎই অসুস্থতা হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটেছে।

বক্তব্য দেওয়ার সময়ে হঠাৎই দুর্বল হয়ে পড়লে মঞ্চে থাকা দলের অন্য নেতারা দ্রুততম তার পাশে গিয়ে সহায়তা করেন। তাকে মঞ্চে বসিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। গরমের কারণে এই শারীরিক অসুস্থতা দেখা দেয় বলে জানা গেছেন।

তবে কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নেন জামায়াত আমির। আবারও দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সম্ভাষণ জানান তিনি। এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রেখেছেন।

এর আগে, দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। তবে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ অংশে সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন মহানগর ও বিভাগীয় সাংস্কৃতিক দল অংশ নেয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

জাতীয় সমাবেশে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি এবং দলীয় সংহতি দৃশ্যমান হয়, যা দলটির ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয় টার্গেট

বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান, তাৎক্ষণিক চিকিৎসার পর ফের বক্তব্য দেন

জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হন আমির

প্রকাশ: ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫