অগ্নিদগ্ধ লামিয়ার দায়িত্ব নিলেন মারুফ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পঠিত হয়েছে

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে হাসপাতালে গিয়ে লামিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন ড. মারুফ। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি শিশুটির পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

ড. মারুফ বলেন, অসহায় এই শিশুর চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি হওয়া লামিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির কয়েকজন নেতা, তাদের মধ্যে মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান ও আবু ইউসুব নয়ন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, লামিয়া কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগ ছিল। তবে ড. মারুফের এই উদ্যোগে শিশুটির চিকিৎসা নিয়ে নতুন করে আশার আলো দেখছে পরিবার।

অগ্নিদগ্ধ লামিয়ার দায়িত্ব নিলেন মারুফ

প্রকাশ: ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬