ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

এনসিপির তথ্য অনুযায়ী, সফরে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে। সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আমেরিকা বা ভারতের নয়, মদিনার ইসলাম চাই: ফয়জুল করীম

দেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২৪-এর আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত ও জীবন দিলেও ক্ষমতা বদলের পর সমাজে সেই বৈষম্যের চিত্রই রয়ে গেছে। অতীতে দলীয় ও ক্ষমতার প্রভাবের ভিত্তিতে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে, যা প্রকৃত ন্যায়বিচার নয়।

মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি খুকি ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শেখ হাসিনার কি আপিলের সুযোগ আছে, যা বলছেন আইনজীবীরা

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। তাঁকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। রায় প্রকাশিত হওয়ার পর ৩০ দিন সময় থাকলেও তিনি কোনো আপিল দায়ের করেননি। ভবিষ্যতে তাঁর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। তাই তিনি দেশে ফিরলেই তাঁর রায় কার্যকর করা হবে।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

প্রকাশ: ০৯:৪০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬