ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ইতিমধ্যে এসব মামলার সাতটিতে অভিযোগপত্র দিয়েছে দুদক। বাকি ১৭টি মামলা এখনো তদন্তাধীন। সেই সঙ্গে এসব মামলায় জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দের পাশাপাশি পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে।

আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সচিব বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায়ের অধিকাংশই পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

সচিব সাইদুর রহমান জানান, এসব মামলার তদন্তে পূর্বাচলে ৬০ কাঠা জমি, একটি বিলাসবহুল বাড়ি,৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। জব্দ করা জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

দুদক সচিব আরও বলেন, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিশ জারির জন্য সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে, সেটি সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে।

সাইদুর রহমান খান বলেন, বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। যৌথ তদন্ত দল মামলাগুলো নিয়ে কাজ করছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কমিশন নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

শারীরিক জটিলতা ও চিকিৎসার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৪ নভেম্বর থেকে তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়ে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে চিঠি দিয়েছেন তিনি…

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

প্রকাশ: ০৫:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬