লোডশেডিং: আদানি চালু হয়ে বন্ধ হলো রামপাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পঠিত হয়েছে

খোঁজ নিয়ে জানা যায়, ৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে উৎপাদন ১ হাজার ৪৩০ মেগাওয়াট থেকে ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে। আদানির দ্বিতীয় ইউনিটের একটি ভাল্ব বিকল হয়ে পড়ায় কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে স্বল্প সক্ষমতায় অর্থাৎ দিনের বেলা ৭০০ মেগাওয়াট ও রাতের বেলায় ১ হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল আদানি। যদিও দেশে তখন সরবরাহের অভাবে ব্যাপক লোডশেডিং ছিল। বন্যায় কয়লার মজুত ক্ষতিগ্রস্ত হওয়াসহ বিভিন্ন কারণে উৎপাদন কমিয়ে রাখা হয়েছে বলে তখন আদানির পক্ষ থেকে জানান হয়।

আজ রোববার আদানি জানায়, ভোর ৫টা ১৭ মিনিটে আদানির ইউনিট-২ মেরামত সম্পন্ন করে পুনরায় চালু করা গেছে। এতে সন্ধ্যা ৬টায় প্রথম ইউনিট থেকে ৭৩০ এবং দ্বিতীয় ইউনিট থেকে ৭২২ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। দুই ইউনিট যুক্ত হয়ে ১৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে শুরু করেছে আদানি।

এদিকে আদানি চালু হওয়ার পর বাংলাদেশ-ভারতের যৌথ মালিকায় নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে আদানি থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু করলেও রামপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসা বন্ধ।

পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম বলেন, বিভ্রাটের আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে। একটি বিয়ারিংয়ে ভাইব্রেশন বেড়ে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ করা হয়। এ ছাড়া কয়লাভিত্তিক বাকি কেন্দ্রগুলো আগের মতোই চলছে বলে জানান তিনি।

এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় গতকাল শনিবার রাতে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল ঘণ্টাপ্রতি ১৭ হাজার মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া গেছে ১৪ হাজার মেগাওয়াটের মতো।

বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন…

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে আসক জানায়, ১১ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে নৌকায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে দীর্ঘ সময় ধরে তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

জনপ্রিয় টার্গেট

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

লোডশেডিং: আদানি চালু হয়ে বন্ধ হলো রামপাল

প্রকাশ: ০৮:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬