রাজধানীতে রাতভর র‌্যাবের অভিযান, দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

র‍্যাব-২ জানায়, গতকাল সোমবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়। অভিযানে বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

লাউতলা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম সরকার ওরফে রাব্বিকে (৩০) একটি সেভেন পয়েন্ট সিক্স-ফাইভ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে (২১) একটি চাপাতি এবং মো. রমজানকে (২৪) একটি সামুরাইসহ আটক করা হয়।

এ ছাড়া কিশলয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে (২২) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুল (২৩) নামে একজনকে একটি সামুরাইসহ এবং লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে (২৫) আটক করা হয়।

শিয়া মসজিদ এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. বাবু (৩০) এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে (৪৫) আটক করা হয়। একই অভিযানে সাত মসজিদ হাউজিংয়ের জনতাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পাঁচ মাদক মামলার আসামি মো. মনির বেপারীকে (৪০) আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার বেড়িবাঁধের শুঁটকির আড়ত এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে (২৫) একটি সামুরাইসহ আটক করা হয়।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৩৮), মো. রফিকুল ইসলাম সুমন (৪৫), সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব (৩২) এবং মো. শফিকুর রহমানকে (৩৮) ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

র‍্যাবের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে জাহিদ কাদেরীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। ইব্রাহিম ওরফে রাব্বির বিরুদ্ধে দস্যুতার একটি মামলা রয়েছে। মনির বেপারীর বিরুদ্ধে মাদকের পাঁচটি মামলা ও দুটি ওয়ারেন্ট রয়েছে। রমজানের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে তিনটি মামলা এবং রিয়াদের বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে।

এ ছাড়া মাহবুব হোসেনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকের দুটি মামলা, সোলায়মান হোসেন রাজুর বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় দাঙ্গা, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও মাদকের চারটি মামলা রয়েছে। শফিকুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় চুরি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। রফিকুল ইসলাম ও জাকিরের বিরুদ্ধেও মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-২ জানায়, উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আজ চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারা ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে রাতভর র‌্যাবের অভিযান, দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫

প্রকাশ: ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬