ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বৃহৎ পরিসরে ভাবতে গেলে, পৃথিবীটা হঠাৎ করেই উথালপাতাল ঢেউয়ের সামনে গিয়ে পড়েছে বলে মনে হতে পারে। ‘হঠাৎ করে’ বলা হলেও মূলত ভেতরে-ভেতরে এ ধরনের একটা ঝড় তৈরি হচ্ছিল সবার অগোচরেই। গত শতাব্দীর ষাটের দশকে যখন আফ্রিকা আর এশিয়ায় একের পর এক দেশ উপনিবেশমুক্ত হচ্ছিল, তখন মনে হয়েছিল এই নবীন রাষ্ট্রগুলো বন্ধনমুক্ত হয়ে স্বকীয় ধারায় দেশ চালাবে। তাদের বেশির ভাগ দেশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেল, উপনিবেশকারীদের বহু অন্যায় আচরণ রপ্ত করে নিয়েছে এই দেশগুলোর মাথারা। ভেতরের শক্তি ও বাইরের শক্তির সমীকরণ এক-একটি সদ্য স্বাধীন দেশকে পরীক্ষার সামনে ফেলল। ফলে কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা পাওয়া সম্ভব হলো না। মুক্ত দেশগুলোর মধ্যে খুব কম দেশই তাদের নিজস্ব শক্তি নিয়ে পৃথিবীর বুকে ঠাঁই করে নিতে পেরেছে। সে সময় যে দুই মেরুর পৃথিবী ছিল ধনতন্ত্র আর সমাজতন্ত্রকে মাথায় নিয়ে, সে পৃথিবীও একসময় ধসে পড়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র হয়ে উঠেছিল এক মেরু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু একটা ভারসাম্য তো দরকার হয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোর বিপরীতে রাশিয়া-চীন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকল। ব্রিকস খুলল নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু এখনো যুক্তরাষ্ট্রকেন্দ্রিক শক্তি প্রবল প্রতাপে টিকে আছে, যদিও নানাভাবে তাদের কর্তৃত্বের অবসানের কিছু চিহ্ন ফুটে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে খুবই বেকায়দায় পড়েছেন, তা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেই দেখা গেছে।

এই কথাগুলো বলার কারণ হলো, সেই সময় পর্যন্ত যে মূল্যবোধগুলো মানুষের চালিকাশক্তি ছিল, সেগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। ফলে, সেই সময়ের মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। নতুন সময়ে নতুন নতুন চিন্তাধারা এসে ছেয়ে ফেলছে রাজনৈতিক মানচিত্র। কিন্তু তা আদৌ কোনো মূল্যবোধ কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পশ্চিমাদের মদদে যা ঘটছে, তার শুলুক সন্ধানে যাওয়া যাক।

একবিংশ শতাব্দীর সবচেয়ে বিস্ময়কর ঘটনা কী, এক বাক্যে তার উত্তর দেওয়া যাবে না। তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান আগ্রাসনকে একটি বড় বিস্ময়ের ব্যাপার বলতে হবে। প্রশ্ন হচ্ছে, মানুষ কি নিজেকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সঁপে দেবে? জ্ঞানার্জনের জন্য মেধা না খাটিয়ে চ্যাটজিপিটি, জেমিনি বা এ রকম কোনো তথ্যভান্ডারের দ্বারস্থ হবে? পরীক্ষার প্রশ্নের উত্তরও দিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা? বহু দেশই এখন তথ্যপ্রযুক্তির এই দানবীয় রূপ সম্পর্কে আতঙ্কিত হচ্ছে। কিন্তু চাইলেই এই দানবকে বোতলে ভরে ফেলা যাবে—এত সহজ নয় ব্যাপারটা।

এই ভয়ংকর তথ্য সবার জানা আছে। তবে আরও একটি বিস্ময়কর ঘটনার কথাও এই পরিবর্তনের সঙ্গে মনে রাখতে হবে, যা কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে খাটো নয়। গণ-অভ্যুত্থান নামক যে বিপুল জনবিস্ফোরণ একদা দেশে দেশে রাষ্ট্রের স্বৈরাচারী হর্তাকর্তাদের গদিচ্যুত করত, তার মাজেজাও বদলে গেছে। কালার রেভল্যুশনের নানা রূপ এখন প্রকটভাবে ধরা পড়ছে রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিকদের চোখে। আগে যেমন কোনো দেশকে করায়ত্ত করতে হলে অস্ত্রশস্ত্র নিয়ে আগ্রাসন করত কোনো প্রতাপশালী দেশ, অর্থনৈতিক অবরোধ দিয়ে কাবু করত দুর্বল দেশকে, এখন সে রকম না করলেও চলে। এখন কারসাজি বদলেছে। আরব বসন্তের কথা যাঁদের মনে আছে, তারা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতে পারবেন।

সম্প্রতি ‘কালার রেভল্যুশন’ নামে একটি বই পড়তে গিয়ে যে বিষয়গুলোকে বেশ গুরুত্বপূর্ণ মনে হলো, তা নিয়েই এবার আলোচনা করব।

স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলন আর কালার রেভল্যুশনের মধ্যে পার্থক্য হলো, কালার রেভল্যুশন পশ্চিমা—বিশেষ করে মার্কিন ও ইউরোপীয় ভূরাজনৈতিক স্বার্থে পরিকল্পিত ও পরিচালিত একটি প্রক্রিয়া। অত্যন্ত সুকৌশলে সমাজে বিদ্যমান কোনো বাস্তব ও ন্যায্য অভিযোগকে কাজে লাগিয়ে গণ-অসন্তোষকে কেন্দ্র করে কালার রেভল্যুশন ঘটিয়ে দেওয়া হয়। নিজ দেশের সরকারি দল কর্তৃক নির্বাচনী জালিয়াতি, দুর্নীতি বা স্বৈরাচারী দমননীতিকে কেন্দ্র করে এই অসন্তোষ গড়ে ওঠে। কিন্তু এর পেছনে পশ্চিমাদের টাকাও যে বড় একটি ভূমিকা রাখে, সেটা সবাইকে জানতে দেওয়া হয় না। পশ্চিমাদের স্বার্থে পরিচালিত এই ধরনের রঙিন বিপ্লবের কথা নিয়ে এখন পৃথিবীজুড়েই আলোচনা চলছে।

গণ-আন্দোলন ও কালার রেভল্যুশনের মধ্যে যে পার্থক্য দেখা যায়, তা নিয়েও ভেবেছেন বিশেষজ্ঞরা। তাঁরা প্রশ্ন রেখেছেন, আন্দোলন শুরুর অনেক আগে থেকেই কি নির্দিষ্ট নেতৃত্ব, প্রতীক ও প্রশিক্ষিত কর্মী দল প্রস্তুত ছিল, নাকি সংকটের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে নেতৃত্ব? কারা এই আন্দোলনে অর্থ জোগান দিচ্ছে? কোনো বিদেশি রাষ্ট্র বা তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থা কি কোনোভাবে অর্থের সংস্থান করছে? আন্দোলনের খবর পশ্চিমা মিডিয়া কীভাবে দিচ্ছে? তারা কি অস্বাভাবিক দ্রুততায় এবং একই ধরনের বয়ানে আন্দোলনের পক্ষে প্রচার করছে? পরিবর্তনের পর এই আন্দোলনকারীরা ক্ষমতায় এলে তারা কি কোনো পরাশক্তির সঙ্গে নতুন চুক্তি করছে? এইসব বিষয় দেখলে পরিষ্কার হয়ে যাবে, এটি গণ-আন্দোলন নাকি কালার রেভল্যুশন।

বিষয়টির আরও গভীরে যাওয়া যাক। কালার রেভল্যুশন শুরু হয় অহিংস নিরীহ গণ-আন্দোলনের রূপ ধরে। বহুদিন ধরেই পাঠচক্র বা অন্য কোনো ছদ্মবেশে পশ্চিমাদের কাছ থেকে অর্থপ্রাপ্তির সুযোগ ঘটে। ছদ্মবেশগুলোও খোলাসা করা যাক। সরাসরি শক্তি প্রয়োগের চিন্তা না করে সংস্কৃতি, শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করে কোনো পরাশক্তি। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার দেদার ফেলোশিপ দেওয়া, এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করা ও নেতৃত্বের প্রশিক্ষণের নামে বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, শিক্ষকদের নিজের দিকে টেনে নেয়। ওপরে ওপরে তা শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ বলা হলেও মূলত তা নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। এরা এতটাই গোপনীয়তার সঙ্গে তৈরি হয় যে সরকারি গোয়েন্দা সংস্থা এদের পাকড়াও করার কথা চিন্তাও করতে পারে না।

সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বলে যে একটি সমাজ রয়েছে প্রতিটি দেশে, সেই প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে অর্থায়ন করে থাকে। খেয়াল করলেই দেখা যাবে, এরা স্থানীয় বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনকে নিয়মিত অনুদান দিচ্ছে।

এই ঘটনাটাই ইউক্রেনের কমলা বিপ্লবের মাধ্যমে বোঝার চেষ্টা করব।

প্রথমে অসহিংস গণ-আন্দোলন দিয়েই শুরু হয়েছিল কমলা বিপ্লব। এরপর তাতে ঢুকে পড়ে ছদ্মবেশী প্রশিক্ষিত গোষ্ঠী। হ্যাঁ, ঠিক শুনেছেন। আন্দোলনকারীদের মধ্যেই তারা স্থান করে নেয়। এরপর চলে পরিকল্পিত সহিংসতা। জনতা ও পুলিশের ওপর হামলা একযোগে চলে, তাতে রক্তপাত ও বিশৃঙ্খলা হয়। সহিংসতার সব দায়ভার চাপানো হয় সরকারের ওপর। তাতে সরকারবিরোধী জনরোষ প্রবল হয়ে ওঠে। সরকারের নৈতিক অবস্থান দুর্বল হয়ে ওঠে। অবশেষে সরকারের পতন হয়। আমরা ২০০৪ সাল ও ২০১৪ সালের ধারাবাহিক ঘটনার একটি সার সংক্ষেপ করে দেখালাম।

ইউক্রেনের ময়দান স্নাইপার হামলা নিয়ে ড. ইভান কাচানোভস্কির গবেষণার কথা এখানে বলতে হবে। তিনি বলেছিলেন, ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি রক্তাক্ত সংঘাত প্রকট হয়ে পড়ে। রাজধানী কিয়েভের ময়দান চত্বর ও আশপাশের এলাকায় স্নাইপারদের গুলিতে একের পর এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হতে থাকেন। হোটেল ইউক্রেনসহ আশপাশের বিভিন্ন ভবন থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতাহতের শিকার হন।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক ড. ইভান কাচানোভস্কি গবেষণা করে বলেছেন, আন্দোলনকারীদের একটি বড় অংশের ওপর গুলি চালানো হয়েছিল ময়দান আন্দোলনকারীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ভবন ও এলাকা থেকে।

আরব বসন্ত নিয়ে কথা বলতে গেলেও বিস্মিত হয়ে আবিষ্কার করবেন, একই গতিধারায় সে অভ্যুত্থানগুলো হয়েছিল। প্রতিটি বসন্তই যেন একই রূপে ফিরে ফিরে এসেছিল আলাদা আলাদা দেশে।

রঙিন বিপ্লবের সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো, তাতে সরকার হটানো যায় কিন্তু কোনো বিকল্প চিন্তার মাধ্যমে সংস্কার বা আমূল পরিবর্তনের স্বপ্ন আর বাস্তবে পরিণত হয় না। কারণ, রাষ্ট্রের কল্যাণের চিন্তা থেকে আদতে এই পরিবর্তন ঘটানো হয় না। আন্দোলনে সাধারণ মানুষ কেন যুক্ত হন, তা আগেই বলা হয়েছে। সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ জমেছিল মনে, তারই প্রতিক্রিয়ায় তাঁরা রাজপথে নেমে থাকেন। যখন টের পান যে তাঁরা প্রতারিত হয়েছেন, তখন আর করার কিছুই থাকে না। পরিবর্তনের প্রাবল্যে উগ্রপন্থীরা তাদের স্বার্থ উদ্ধার করে নেয়। দেশের ঐতিহ্য, উদারপন্থাকে আঘাত হানে। জনগণ থেকে যায় সেই তিমিরে, যেখানে সে ছিল।

দেশে দেশে রঙিন বিপ্লব-সংশ্লিষ্ট গবেষণাগুলো ঘাঁটলেই অনেক কিছু পরিষ্কার হবে। কিন্তু পরিষ্কার হলেই তা অন্ধকার সরিয়ে দেবে, এমন কোনো গ্যারান্টি নেই।

ঋণ নয়, সরাসরি ক্ষতিপূরণ চাই

ঋণ নয়, সরাসরি ক্ষতিপূরণ চাই

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, সংক্ষেপে কপ, প্রতিবছর নভেম্বর বা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বনেতারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

মধ্যবর্তী নির্বাচনে কুপোকাত ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কুপোকাত ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রধানত দুটি বড় রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা অংশগ্রহণ করেন। এই নির্বাচনে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকেন না, তবে সরকারের আইনসভা ও স্থানীয় প্রশাসন গঠনের জন্য হাজার হাজার প্রার্থী অংশ নেন।

বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না

বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না

বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। যা অপ্রাপ্ত বয়স্কের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে বাল্যবিবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সরকারিভাবে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা

প্রকাশ: ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬