মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

রোববার (১ নভেম্বর) গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নবনির্মিত ৬ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন প্রি-ফেব্রিকেটেড স্টিল (পিএফজি) সার গুদামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন। বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষক প্রয়োজন মতো সার না পেলে উৎপাদন ব্যাহত হবে। তাই উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ ও বিতরণ সুষ্ঠুভাবে করতে নতুন নতুন গুদাম তৈরি করা হচ্ছে। তা ছাড়া গুদামে সার মজুত থাকাই যথেষ্ট নয়, কৃষকের কাছে সার পৌঁছাতে হবে। কোনোভাবেই সার অপচয়, কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। কোনো অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, সার সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ স্বচ্ছ হতে হবে। এ জন্য বিএডিসির গুদামগুলোর তথ্য ও হালনাগাদ দায়িত্বশীলদের হাতে থাকতে হবে।

কৃষি মন্ত্রণালয়ে সচিব মো. সেলিম খান বলেন, সার, সেচ ও বীজে বিএডিসির বিকল্প কোনো প্রতিষ্ঠান জন্ম নেয়নি, নেবেও না। আমাদের বছরে ৫৬-৫৮ লাখ টন সার আমদানি করতে হয়, স্থানের অভাবে অনেক সময় সেগুলো খোলা আকাশের নিচে রাখতে হয়। এতে সারের গুণাগুণ নষ্ট ও ক্ষতি হয়। এ জন্য গুদাম নির্মাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গত ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। ওই মামলায় ২ অক্টোবর ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

সৌদির ১৬৫টি ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৬৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

জনপ্রিয় টার্গেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

প্রকাশ: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬