পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী–চট্টগ্রামেও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি। আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

রংপুর সফর শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

দুর্যোগে মৃত্যু বেশি বজ্রপাতে আর্থিক ক্ষতি বন্যায়

দেশে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির দিক থেকে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হচ্ছে বজ্রপাত। আর আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বন্যায়। বজ্রপাতে প্রাণহানি কমাতে হাওর ও উত্তরাঞ্চলের ১৫টি ঝুঁকিপূর্ণ জেলায় বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে, বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুর্যোগের আগে..

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী–চট্টগ্রামেও

প্রকাশ: ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬