দৈনিক টার্গেট

দেশের চেতনায়

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

টানা কয়েকদিনের বৃষ্টির পর শুক্রবারে ঢাকাবাসীর রোদের মুখ দেখলেও আজ শনিবার (১৯ জুলাই) আবারো হালকাভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আজকের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

একইসঙ্গে, দেশের অন্যান্য অঞ্চলের জন্যও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

দেশজুড়ে দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।