গতকাল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন দুই ধর্মীয় উৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ সময় বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন প্রবারণা পূর্ণিমায়, বিশেষ করে সন্ধ্যায় ফানুস ওড়ানোকে কেন্দ্র করে দেশের কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য তিন জেলা এবং সমতলের পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও রংপুর অঞ্চলে বিশেষ নজর রাখা হচ্ছে।
-5b3332-256x144.webp)
দৈনিক টার্গেট 






















