ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতের মাড়ির সংক্রমণ কি ডায়াবেটিসের লক্ষণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

অবাক হওয়ার কিছু নেই। কারণ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রাই বাড়ায় না, এর প্রভাব পড়ে মুখ ও দাঁতের স্বাস্থ্যের ওপরও। অনেক সময় মাড়ির সংক্রমণ হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটি সতর্কসংকেত।

তবে মাড়িতে সংক্রমণ হলেই যে ডায়াবেটিস হয়েছে, তা নয়। কিন্তু কিছু লক্ষণ অবহেলা করা বিপজ্জনক হতে পারে।

ডায়াবেটিস এমন একটি রোগ, যা শরীরের বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলে। চোখ, কিডনি, হৃদ্‌যন্ত্রের পাশাপাশি মুখ ও দাঁতের স্বাস্থ্যও এর বাইরে নয়। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

অনেকেই জানেন না, মাড়ির সমস্যার সঙ্গেও রক্তে শর্করার সম্পর্ক রয়েছে।

আমাদের মুখে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। দাঁতের গায়ে জমে থাকা খাবারের কণা ও ব্যাকটেরিয়া মিলে একধরনের আঠালো স্তর তৈরি করে। এটিকে প্লাক বলে। নিয়মিত পরিষ্কার না করলে এই প্লাক শক্ত হয়ে পাথরের মতো জমে যায়।

এর ফলে মাড়িতে প্রদাহ বা সংক্রমণ দেখা দিতে পারে।

ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা বাধাগ্রস্ত হয়। মাড়ির সংক্রমণ সহজে হতে পারে। সংক্রমণ হলে তা সারতেও বেশি সময় লাগে।

মাড়ির সংক্রমণের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন—

১. দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়া।

২. মাড়ি লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।

৩. মাড়িতে ব্যথা বা অস্বস্তি হওয়া।

৪. মুখে দীর্ঘদিন দুর্গন্ধ থাকা।

৫. মাড়ি সরে গিয়ে দাঁত বড় দেখানো।

৭. দাঁতের ফাঁক আগের চেয়ে বেড়ে যাওয়া।

এসব লক্ষণ দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে বারবার মাড়িতে সংক্রমণ হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার বিষয়টি বিবেচনা করা উচিত।

মাড়ির সংক্রমণ থেকে কি দাঁত পড়ে যেতে পারে?

হ্যাঁ। দীর্ঘদিন মাড়ির সংক্রমণ অবহেলা করলে তা পেরিওডন্টাইটিসে রূপ নিতে পারে। এ রোগে দাঁতের চারপাশের মাড়ি ও দাঁতকে ধরে রাখা হাড় ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমে মাড়ি ফুলে যায়। পরে মাড়ি দাঁত থেকে সরে যেতে পারে। দাঁতের গোড়ার হাড় ক্ষয় হতে থাকে। একপর্যায়ে দাঁত নড়তে শুরু করে। চিকিৎসা না করালে দাঁত পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে এ সমস্যা আরও জটিল হতে পারে।

মাড়ির রোগ ও ডায়াবেটিসের সম্পর্ক দুই দিকেই

ডায়াবেটিস যেমন মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তেমনি দীর্ঘদিনের মাড়ির প্রদাহও রক্তে শর্করা নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। অর্থাৎ সমস্যা শুধু এক দিক থেকে কাজ করে না।

তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি মাড়ির চিকিৎসাও গুরুত্বপূর্ণ।

দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রতিদিন অন্তত দুবার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের ফাঁক পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে দাঁত ও মাড়ি পরীক্ষা করান।

মাড়ি থেকে রক্ত পড়লে ব্রাশ করা বন্ধ করবেন না। বরং সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না।

যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি দন্ত চিকিৎসককে ডায়াবেটিসের কথা জানাতে হবে।

মাড়ি থেকে রক্ত পড়া মানেই ডায়াবেটিস নয়। তবে বারবার মাড়িতে সংক্রমণ, দাঁত নড়ে যাওয়া কিংবা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে বিষয়টি গুরুত্ব দিতে হবে।

প্রয়োজনে রক্তের গ্লুকোজ ও HbA1c পরীক্ষা করে ডায়াবেটিস আছে কি না নিশ্চিত হতে হবে।

মনে রাখতে হবে, মুখের স্বাস্থ্য শরীরের সামগ্রিক স্বাস্থ্যেরই অংশ। তাই সুস্থ থাকতে দাঁতের পাশাপাশি মাড়ির যত্নও জরুরি।

মাড়ি থেকে রক্ত পড়া মানেই ডায়াবেটিস নয়। তবে বারবার মাড়িতে সংক্রমণ, দাঁত নড়ে যাওয়া কিংবা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করার পরীক্ষা করান।

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসের কথা উঠলে আমরা সাধারণত চোখ, কিডনি কিংবা হৃদ্‌যন্ত্রের কথা ভাবি। কিন্তু এর প্রভাব যে দাঁত ও মাড়িতেও পড়তে পারে, সেটাও জানা জরুরি।

তাই শুধু দাঁত নয়, মাড়িরও যত্ন নিন। কারণ মুখের স্বাস্থ্যও আপনার শরীরের সুস্থতার একটা গুরুত্বপূর্ণ অংশ।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন

ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দৈনন্দিন শরীরচর্চায় ১০ হাজার কদম হাঁটা কিংবা খাদ্যাভ্যাসে দিনে অন্তত ৫টি ফল ও সবজি খাওয়ার নিয়মের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তবে বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় ও বিজ্ঞানভিত্তিক একটি নতুন বিষয় সাড়া ফেলেছে।

যে লক্ষণগুলো অবহেলার নয়

যে লক্ষণগুলো অবহেলার নয়

রোদ-বৃষ্টির খামখেয়ালি এই শরৎ ঋতুতে সাধারণ উপসর্গ ভেবে কোনো অসুস্থতাকে অবহেলা করা উচিত নয়। স্যাঁতসেঁতে আবহাওয়া, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং দূষিত পানি এই সময়ে নানা জীবাণুর আদর্শ প্রজননক্ষেত্র হয়ে ওঠে।

ভাত খেয়েও ডায়াবেটিস কমবে, জেনে নিন উপায়

​কী খাচ্ছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে খাচ্ছেন। খাবার খাওয়ার সঠিক বৈজ্ঞানিক নিয়ম বা ধারাবাহিকতা বদলে দিতে পারে ডায়াবেটিস ব্যবস্থাপনা। ​ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকেন—খাবার কতটুকু কমাবেন কিংবা ওষুধ কতটুকু বাড়াবেন। কিন্তু আন্তর্জাতিক গবেষণাপত্র ‘ডায়াবেটিস কেয়ার’

জনপ্রিয় টার্গেট

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

দাঁতের মাড়ির সংক্রমণ কি ডায়াবেটিসের লক্ষণ

প্রকাশ: ০১:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬