চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল তা ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। এই অর্থ গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নুসুক সিস্টেমে জমা হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, আটকে রাখা অর্থের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল ছিল।

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ। ২০২৭ সালের হজে কোটা বাড়ানোর বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁদের মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন তিনি চেষ্টা করবেন, তারা বাংলাদেশের জন্য অত্যন্ত আন্তরিক।’

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা সাড়ে ৭৮ হাজার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৭২ হাজার।

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। তাঁকে আগামী ৪ নভেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গত ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। ওই মামলায় ২ অক্টোবর ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

প্রকাশ: ০৫:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬