ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি এমন এক সময়ে ঢাকা সফর করছে, যখন ঐতিহাসিক ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার (ম্যান্ডেট) সফররত এই কারিগরি কমিটির নেই। এই বৈঠকে মূলত চুক্তির আওতায় নদীর পানি বণ্টন ও প্রবাহ পর্যবেক্ষণের নিয়মিত বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।

এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত বিদ্যমান চুক্তিটি হুবহু নবায়ন করার পরিবর্তে ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে (ড্রাই সিজন) বাংলাদেশের প্রয়োজনীয় পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে সুনির্দিষ্ট গ্যারান্টি ক্লজ বা সুরক্ষা ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

দুই দেশের মধ্যকার অভিন্ন নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রেক্ষাপটে ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই কারিগরি বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ আজ যাঁরা সম্মানী এবং সংবর্ধনা পেলেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

ধানখেতে মিলল গলায় রশি প্যাঁচানো নিখোঁজ কিশোরের মরদেহ

গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন

প্রকাশ: ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬