আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পেল না বিরোধী দল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০২ বার পঠিত হয়েছে

আজ রোববার জাতীয় সংসদে পৃথক পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩৯ টি। সংসদ সম্পর্কিত ১১ টি। এ পর্যন্ত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে ৩৬ টি। যার মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত ৩০ টি। বাকি ৬ টির মধ্যে শুধুমাত্র সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে।

আজ রোববার ঘোষিত ১০টি সংসদীয় কমিটির মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবুল খায়ের ভূঁইয়াকে; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে; নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জয়নুল আবদিন ফারুককে; মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরকত উল্লাহ বুলুকে; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

এদিকে কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নাম ছিল। এ কমিটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

‘আইনের উদ্দেশ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এই আইনের সঙ্গে শরিয়াহর স্পষ্টত কন্ট্রাডিকশন আছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে—আমরা কোরআনের মূলনীতি রাখব, নাকি বাদ দেব। আমি মনে করি, এটা খুবই স্পর্শকাতর বিষয়। এটি কোরআন-সুন্নাহর মূলনীতি ও প্রয়োগের সঙ্গে সম্পর্কিত বিষয়।’

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে গুমকে একটি স্বতন্ত্র ও আমলযোগ্য এবং জামিন ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গুমের সাধারণ অপরাধের জন্য অন্যূন তিন বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এই পরিবারগুলোর (গুমের শিকার) অভিযোগের তদন্ত যখনই শুরু হয়েছে, কিছু কিছু অপরাধীদের তৎপরতাও বেড়েছে। যাঁদের বিরুদ্ধে এখন বিচার চলছে, তাঁদের বিষয়ে প্রশাসনের লক্ষ রাখা প্রয়োজন। প্রতিটি পরিবারের প্রতি লক্ষ রাখার বিষয় আছে, যাতে তাদের নিরাপত্তা বাড়ানো যায়। যাঁরা গুমের সঙ্গে জড়িত, তাঁরা অত্যন্ত শক্তিশালী।

জনপ্রিয় টার্গেট

শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় অতিথি জাল সনদে চাকরি হারানো সেই জাহাঙ্গীর

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পেল না বিরোধী দল

প্রকাশ: ১২:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬