ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কেবল বন্দী প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতাতেই তাঁকে দেশে ফিরতে হবে।

মন্ত্রী বলেন, ‘সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।’

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে চলমান জল্পনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আসিব আসিব বলিয়া' কত দিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে এবং এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে উল্লেখ করে তিনি জানান, পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। নতুন এসপি পাওয়া জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।

আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি

প্রভাবশালী আবাসন কোম্পানিগুলোর আইন লঙ্ঘন, রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিক ও সাধারণ ক্রেতারা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০০ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ শততম বারের মতো পেছাল। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।

জনপ্রিয় টার্গেট

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬