০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ষণাবেক্ষণ শেষে সচল সামিটের এলএনজি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস রূপান্তর কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই শনিবার বেলা ১টার দিকে টার্মিনালটি সচল হয়।

সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। এ কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তরের সক্ষমতা রয়েছে। তবে সাধারণত দুটি টার্মিনাল থেকে মোট ৯০০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সামিটের টার্মিনাল বন্ধ থাকায় দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এ ছাড়া দেশীয় গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হয়।

পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে গত বুধবার গ্যাস সরবরাহ কমার ঘোষণা দেওয়া হলেও মূলত সরবরাহ কমে বৃহস্পতিবার থেকে। শুক্রবার দিনের বেলায় ঢাকার আবাসিক এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যায়। তবে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল।

সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৮০টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবগামী ও সেখান থেকে ছেড়ে আসা সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। নতুন এ সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় টার্গেট

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

রক্ষণাবেক্ষণ শেষে সচল সামিটের এলএনজি

প্রকাশ: ০৬:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬