২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অরডিন্যান্স’ সংশোধন করে র্যাব গঠনের আইনি ভিত্তি দেওয়া হয়েছিল। নানা কর্মকাণ্ডে বাহিনীটি সমালোচিত হয়। এখন র্যাব বিলুপ্ত করতে ওই আইন থেকে সংশ্লিষ্ট অংশগুলো বাদ দিয়ে পৃথক এসআরবি আইন করা হচ্ছে। একই সঙ্গে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অরডিন্যান্স’ রহিত করে নতুন এপিবিএন আইন করতেও আরেকটি বিল সংসদে পাস হয়েছে।
এর আগে ৩ সেপ্টেম্বর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ বিল-২০২৬ সংসদে উত্থাপন করা হয়েছিল। সেদিনও বিলটি উত্থাপনে আপত্তি জানিয়ে বিরোধী দল বলেছিল, এখন নতুন মোড়কে র্যাব পুনর্গঠন করা হচ্ছে। সংসদীয় কমিটিতেও বিলটি নিয়ে আটটি বিষয়ে নোট অব ডিসেন্ট দেয় বিরোধী দল।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি অবিলম্বে বিবেচনার জন্য সংসদে তোলেন। বিলটি নিয়ে জনতম যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়ে আলোচনায় অংশ নেন বিরোধী দলের সদস্যরা। এর মধ্যে ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রুহুল আমিন, রাশেদুল ইসলাম, নুরুল ইসলাম, নাজিবুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিরোধী দলের অভিযোগ, বিলটির মাধ্যমে র্যাবের মতোই আরেকটি বাহিনী গঠন করা হচ্ছে। এটা নতুন বোতলে পুরোনো মদ।
বিলের আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘এই বাহিনীটির বিলুপ্তি ছিল সকলের দাবি। বেগম খালেদা জিয়াও বারবার এ বিষয়ে কথা বলেছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে। এটা বিলুপ্ত করে আরেকটা বাহিনী গঠনের দাবি কারওরই ছিল না। শুধুই বিলুপ্তির দাবি ছিল।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, সরকারের তরফ থেকে ঠিক একই ধরনের আরেকটা বাহিনী বিল্ড-আপ করার দাবি নিয়ে আসা হয়েছে।’
সম্প্রতি র্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নেওয়ার জন্য এসেছিল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই ঘটনা আমাদের বার্তা দিচ্ছে যে, এই বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সদস্যরা কোন ধরনের হয়। তাঁরা আগে যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। সেই একই বাহিনীর লোকেরা একই জায়গায় হস্তান্তর হচ্ছেন। শুধু একটি নাম বদলে আরেকটি এসেছে।’
বিরোধী দলের নুরুল ইসলাম বলেন, ‘র্যাবের প্রতি আমাদের আতঙ্ক আছে। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গোটা বাংলাদেশে গুমে একটা নতুন মাত্রা যোগ করেছে। এই ধরনের একটা বিল কোনো আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে মাত্র চার কর্মদিবসের মধ্যে পাস করার জন্য এখানে নিয়ে আসা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
২০১৪ সালের নারায়ণগঞ্জজের আলোচিত ৭ খুনের ঘটনা তুলে ধরে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, ‘সে ঘটনার পরে র্যাবকে কিলিং স্কোয়াড আখ্যা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সে সময় তিনি র্যাবের বিলুপ্তির দাবি জানান। ২০১৯ সালে তিনি র্যাবকে ক্যানসার আখ্যায়িত করেছিলেন। ২০২৪ সালে বিএনপি র্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করে।’
নাজিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ ও গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। বিলের ২৭ ধারায় বলা হয়েছে র্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র সম্পদ, চুক্তি, দায়-দায়িত্ব সরাসরি এসআরবি মানে নতুন বাহিনীর কাছে চলে যাবে। অর্থাৎ শুধু সাইনবোর্ডটাই চেঞ্জ হচ্ছে, নতুন বোতলে পুরোনো মদ। র্যাবের নাম ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। সব ঠিক থাকছে। এতে গুমের অপরাধসহ অনেক অপরাধের মামলা এবং তদন্ত ত্রুটির মুখে পড়বে।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির প্রতিশ্রুতি ছিল র্যাব বিলুপ্ত করা, সেটা করা হচ্ছে। এখন এই বিল যতই বিলম্বিত হবে র্যাবের অস্তিত্ব ঠিকই রয়ে যাবে, র্যাবও রয়ে যাবে। বিলটি সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দীর্ঘদিন ছিল। বিভিন্ন মতামত এসেছে। অভিযোগ প্রতিকার কমিটিও হচ্ছে ইউনিটের সদস্যের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ নিষ্পত্তির জন্য।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে যদি আইন পাস হয়, তবে র্যাব আমরা বিলুপ্ত করছি। তারপরে আমরা একটা নতুন ব্যাটালিয়ন রেইস করছি। সেই ব্যাটালিয়নের নাম হবে এসআরবি। র্যাবের সঙ্গে এটার কোনো সংস্পর্শ নাই। সমস্ত সহায়, সম্পত্তি এই নতুন অর্গানাইজেশনের কাছে যাবে। এত অস্ত্রশস্ত্র, এত ইকুইপমেন্ট, এত ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, এত সম্পদ, এগুলো কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে। রাষ্ট্রীয় সম্পদ, সে জন্য হস্তান্তর করতে হয়, এপিবিএনে যেত অথবা আমরা যে সংস্থা রেইস করব সেখানে। তো আবার প্রকিউরমেন্ট করার দরকার নাই। রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে।’
বিলে আরও বলা হয়েছে—র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, রেজিস্ট্রার, রেকর্ডপত্রসহ সব দলিল এসআরবির কাছে স্থানান্তর হবে। পাশাপাশি নতুন আইনে বিধিমালা না হওয়া পর্যন্ত বিদ্যমান ২০০৫ সালের বিধিমালায় র্যাবসংক্রান্ত বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল থাকবে।
এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রাখা হয়েছে।
আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। ইউনিটের একজন অতিরিক্ত মহাপরিচালক হবেন এই কমিটির সভাপতি।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত পূর্বে জারি করা রুল খারিজ করে
জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন (সোশ্যাল মিডিয়া অ্যাপ) হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকার অনুরোধ করেন। একই সঙ্গে প্রতিরোধমূলক ব
দৈনিক টার্গেট 



















