প্রাপ্তবয়স্কদের সাইটের ছবিকে আ.লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা দাবিতে প্রচার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা কি জাহেলিয়াতের যুগে চলে গেছি? এর বিচার আদালতে না হলেও অতি সত্ত্বর এদের ওপর আল্লাহর গজব নাজিল হবে।’ আরেকজন বলেন, ‘আহারে বাংলাদেশ, বিচার বিভাগ বলতে কিছুই নাই…।’ অন্য এক ব্যবহারকারী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে কমেন্ট করেছেন।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, মেঝের ওপর মস্তিষ্ক বিচ্ছিন্ন বিবস্ত্র নারীর দেহ পড়ে রয়েছে। পাশে আরেকটি বিবস্ত্র মরদেহ পড়ে রয়েছে বলে মনে হয়। তবে ঘটনাটি নাটোরের কোথায় কবে ঘটেছে সে সম্পর্কে পোস্টে কোনো তথ্য নেই।

অনুসন্ধানে প্রচারিত দাবির বিষয়ে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ‘ইয়াতি’ অনুসন্ধানে একটি এক্স অ্যাকাউন্টের প্রোফাইলে একই ছবি পাওয়া যায়। মালয়েশিয়াভিত্তিক অ্যাকাউন্টটির ‘About’ অংশ থেকে জানা যায়, এটি ২০১৭ সালে খোলা হয়েছে। তবে অ্যাকাউন্টটিতে কোনো পোস্ট দৃশ্যমান নেই।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Forogore’ নামের ওয়েবসাইটেও হুবহু একই ছবি পাওয়া যায়। স্প্যানিশ ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে ‘এলোমেলো/অজানা মৃত নারীরা’ লেখা দেখা যায়। এ ছাড়া, প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘নৃশংসভাবে নিহত নারীদের সংকলন, যাদের মৃত্যুর কারণ অজানা। ছবিগুলোর ফটোগ্রাফারকে ধন্যবাদ।’ তবে প্রতিবেদনে ছবির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটিতে এমন অনেক ছবি সংবলিত প্রতিবেদন রয়েছে। তবে কনটেন্টগুলো প্রাপ্তবয়স্কদের (১৮‍+) জন্য বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নাটোরে আওয়ামী লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দাবিতে প্রচারিত দাবিটি ভুয়া। বিদেশি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের ছবিকে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

রূপায়ণ গ্রুপে চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার

প্রাপ্তবয়স্কদের সাইটের ছবিকে আ.লীগের দুই নেত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা দাবিতে প্রচার

প্রকাশ: ০৬:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬