নিউমোনিয়া আক্রান্ত জ্বালানিমন্ত্রী, মেডিকেল বোর্ড গঠন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ৭৬ বছর বয়সী ইকবাল হাসান মাহমুদকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেশ কয়েক দিন ধরে ভাইরাল জ্বরজনিত কারণে বাসায় অবস্থান করছিলেন মন্ত্রী।

আজ বুধবার বিকেলে হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, তাঁর পূর্ববর্তী রোগ-ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে এবং কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এ অবস্থায় জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে তাঁকে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। পরবর্তীতে আজ সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ সংবলিত মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে…

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাংলাদেশ উপেক্ষা করবে না। ভারতও বাংলাদেশকে উপেক্ষা করে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তাদের সময় মিলে যে সময়টা সুবিধাজনক হবে এবং এটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যখন ভালো হবে, ঠিক তখনই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন…

দেশের বিদ্যমান জ্বালানিসংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ভূমিকাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত স্বৈরাচারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। ফলে, অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানিনির্ভরতার কারণে সৃষ্টি হয় বর্তমান জ্বালানিসংকট।

জনপ্রিয় টার্গেট

নিউমোনিয়া আক্রান্ত জ্বালানিমন্ত্রী, মেডিকেল বোর্ড গঠন

প্রকাশ: ০৫:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬