ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বর্তমানে যেসব ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হয়েছে, সেসব কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সভাপতি জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করতে কমিটির পক্ষ থেকে মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

শিশুদের বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় আলাদা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং নুসরাত তাবাসসুম জ্যোতি।

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

শিক্ষার্থীদের দৈনিক পুষ্টির চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের খাবার দেওয়া হচ্ছে। এতে রোববার ফর্টিফায়েড বিস্কুট এবং সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার…

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, প্রয়োজন সহমর্মিতা: পাখি হাতে নিয়ে প্রধানমন্ত্রী

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি।’

সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না: তথ্যমন্ত্রী

বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না, বরং গণমাধ্যমকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ

প্রকাশ: ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬