ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে বোর্ডের ৬ সদস্য সভায় রয়েছেন।

গার্মেন্টস শিল্পের শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, গার্মেন্টস শিল্পের মালিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য এবিএম সামছুদ্দিন, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং বিশেষজ্ঞ প্রতিনিধি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সভায় উপস্থিত আছেন।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছিল।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছিলেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না। প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট 
ইয়াবা-আইস আসে তিন পথে

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট
ইয়াবা-আইস আসে তিন পথে

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ রুট। এসব পথে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

জনপ্রিয় টার্গেট

পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

প্রকাশ: ১২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬