ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

তোলার পর এ-সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ডিএইতে পরস্পরবিরোধী পক্ষগুলোর মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয় গত ২০ সেপ্টেম্বর ১৩টি প্রকল্পের বর্তমান পিডিদের বাদ দিয়ে নতুন পিডি নিয়োগের জন্য সভা আহ্বান করে। নতুন পিডি হিসেবে কাদের নিয়োগ করা হবে, ওই সভায় সেই সিদ্ধান্তও হয়। তবে সম্প্রতি বিষয়টি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের নজরে এলে তিনি আরও পর্যালোচনার জন্য পিডি বদলের কার্যক্রম থামিয়ে দেন।

প্রকল্পগুলোর পিডি বদলের তৎপরতার সঙ্গে যুক্ত কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষির উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদ এখনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীরা দখল করে রেখেছেন। তাঁরা নতুন সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। তাই অতি দ্রুত ফ্যাসিস্ট পিডিদের বদল করতে হবে।’

এ বিষয়ে জানতে কৃষি সচিব মো. সেলিম খানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রকল্প পরিচালক (পিডি) বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১১টি প্রকল্প। এর সাতটিতে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ করা প্রকল্প পরিচালক থাকলেও চারটি প্রকল্পে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পরে পিডি নিয়োগ করা হয়েছে। জুলাই আন্দোলনের পরে নিয়োগ পাওয়া পিডিরা হলেন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মোহাম্মদ আব্দুল কায়ুম মজুমদার, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের শেখ আব্দুল্লাহ ওয়াহেদ, পার্টনার প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর আবুল কালাম আজাদ ও কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের রাশেদ হাসনাত।

ডিএইয়ের ১১টি প্রকল্পের মতোই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুটি বড় প্রকল্পে একই দিন কৃষি মন্ত্রণালয় থেকে পিডি বদলের প্রস্তাব করা হয়। প্রকল্প দুটির বর্তমান পিডিরা হলেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের পিডি নুরুল ইসলাম ও বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্পের পিডি ইব্রাহিম খলিল। সেচ প্রকল্পে নতুন পিডি হিসেবে নিয়োগের জন্য প্রস্তাবিত তিনটি নামের মধ্যে এক নম্বরে রয়েছে বিএডিসির রাঙামাটি সেচ সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাহেদের নাম। বীজ উৎপাদন প্রকল্পে পিডি নিয়োগের জন্য প্রস্তাবিত তিনটি নামের মধ্যে এক নম্বরে রয়েছে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের ব্যবস্থাপক আল মামুন মেহেদী হাসানের নাম।

পিডি বদলের তৎপরতার বিষয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, কেন একসঙ্গে এতজন প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব এসেছে, তা খতিয়ে দেখা হবে। পিডি বদলি ও পদায়নে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটিও তদন্ত করে দেখা হবে।

হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না…

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান…

সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।

জনপ্রিয় টার্গেট

ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬